আন্তর্জাতিক

ভারতে কৃষক আন্দোলনের সমর্থনে সুপ্রিমকোর্ট

আন্তর্জাতিক ডেস্ক : কেন্দ্রীয় সরকারের অনুমোদিত ভারতের কৃষকদের জন্য পাসকৃত বিতর্কিত নতুন তিনটি কৃষি বিলের নথিপত্র পার্লামেন্টের বিশেষ সভায় ছিঁড়ে টুকরো টুকরো করে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) একই সঙ্গে তিনি কেন্দ্রীয় সরকারকে সতর্ক করে বলেছেন যে, তারা যেন ব্রিটিশদের চেয়ে বাজে আচরণ না করে। এদিকে তীব্র শীত ও ঠান্ডা উপেক্ষা করে আন্দোলনরত কৃষকরা দিল্লীর প্রবেশদ্বারগুলোতে দাবি আদায়ে অনড় অবস্থানে রয়েছে। খবর এনডিটিভি।

রাজধানী দিল্লির প্রবেশপথগুলোয় ৩ সপ্তাহের বেশি সময় ধরে হাজার হাজার কৃষক টানা বিক্ষোভ করে যাচ্ছেন। রাজপথেই চলছে তাদের খাওয়া-থাকা। কৃষকদের এই যুক্তিক দাবির পক্ষের অবস্থান নিয়েছেন ভারতের সর্ব্বোচ্চ আদালত সুপ্রিমকোর্ট। কৃষকদের ন্যায্য দাবিতে বিক্ষোভের বৈধতার কথা জানিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ১৭ ডিসেম্বর এই ইস্যুতে একাধিক আবেদনের শুনানিতে অংশ নিয়ে আদালত জানিয়েছেন- কৃষকদের যুক্তি আন্দোলনে সরকার কোন প্রকার বাঁধা প্রদান করতে পারবে না,বিক্ষোভ চলতে দিতে হবে, তাদের রাজধানীর প্রবেশ মুখে আটকে রাখা যাবে না। বিষয়টি অবকাশকালীন বেঞ্চে শুনানি হবে জানিয়ে আদালত বলেছেন, চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার আগে সরকার আইন প্রয়োগ সংক্রান্ত কোনও পদক্ষেপ নিতে পারবে না।

ভারতে নতুন পাস হওয়া কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লিতে অবস্থান নিয়ে টানা ২৩ দিন ধরে বিক্ষোভ করছের দেশটির হাজার হাজার কৃষক। কৃষক ও সরকারি প্রতিনিধিদের মধ্যে ৫ দফা আলোচনা অনুষ্ঠিত হলেও তাতে সংকট নিরসন হয়নি।

এদিকে আন্দোলনের এই সময়ে এসে প্রচন্ড ঠান্ডায় অনেক কৃষক অসুস্থ হয়ে পড়েছে। কিন্তু এই বিরূপ আবহাওয়া উপেক্ষা করেও সরকার কৃষকদের আন্দোলন দমাতে পারছে না। টানা ২৩ দিন ধরে কৃষকরা যেখানে অবস্থান নিয়ে প্রতিবাদ করছেন বৃহস্পতিবার ভোরে, সেখানে ৩৭ বছর বয়সী এক পাঞ্জাবি কৃষকের মৃতদেহ পাওয়া গেছে। প্রচন্ড ঠান্ডায় অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা