আন্তর্জাতিক

সেনাবাহিনী নিয়ে নওয়াজের তীব্র সমালোচনা করেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট (পিডিএম) এর ষষ্ঠ সমাবেশে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দেশটির রাজনীতিতে সেনাবাহিনীর নাক গলানোর বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা করেন। এক ভিডিওলিংকের মাধ্যমে এক বক্তব্যে তিনি এ বিষয়ে মন্তব্য করেন।

এসময় পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) এর প্রধান নওয়াজ শরীফ জিজ্ঞেস করেন সরকারের ব্যর্থতার জন্য কে দায়ী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তিনি এনআরও (ন্যাশনাল রিকনসিলিয়েশন অর্ডিন্যান্স) দেবেন না। কে আপনার কাছে এনআরও চাইছে? আপনি নিজেই এবং আলিমা খান সাকিব নিসারের কাছ থেকে এনআরও নিয়েছেন। ’

‘তারা বলে নাম উল্লেখ না করতে। আমাকে বলুন, আমাদের কী করা উচিত? বর্তমানে দেশের যে দুর্দশা এর জন্য কি শুধু ইমরান খান দায়ী?’ নওয়াজ বলেন, ‘আমার অপরাধ হলো আমি সত্য কথা বলি। আমি জনগণের জন্য লড়াই করছি। ’

লাহোরের মিনাই-ই-পাকিস্তানে পিডিএম এর ষষ্ঠ সমাবেশে যোগ দেন হাজা হাজার জনতা। সমাবেশে পিডিএম নেতা মাওলানা ফজলুর রেহমান, মরিয়ম নওয়াজ, বিলাওয়াল ভুট্টো জারদারিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারপারসন বিলাওয়াল প্রথমবারের মতো মিনার-ই-পাকিস্তানে কোনো রাজনৈতিক সমাবেশে এলেন।

প্রসঙ্গত, এনআরও হচ্ছে ন্যাশনাল রিকনসিলিয়েশন অর্ডিন্যান্স, যা ২০০৭ সালে ইস্যু করেছিলেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। এ অধ্যাদেশ অনুযায়ী, তখন দুর্নীতি ও অর্থপাচার অভিযোগে অভিযুক্ত রাজনীতিক, রাজনৈতিক কর্মী এবং আমলাদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা