আন্তর্জাতিক

তুরস্কের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় নিন্দা জানিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক : নতুন করে তুরস্কের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে ইরান। এক টুইট বার্তায় তুরস্কে ওপর নিষেধাজ্ঞাকে আন্তর্জাতিক আইনের প্রতি অবজ্ঞা বলে আখ্যায়িত করেন পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ।

সোমবার (১৪ ডিসেম্বর) এ নিষেধাজ্ঞাকে আন্তর্জাতিক আইনের প্রতি অবজ্ঞা বলে আখ্যায়িত করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার পর তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র।

এক টুইট বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিষেধাজ্ঞার প্রতি যুক্তরাষ্ট্রের আগ্রাসন এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙণ বলে অবহিত করা হয়েছে। তুরস্কের বিরুদ্ধে সাম্প্রতিক নিষেধাজ্ঞার বিরুদ্ধে কঠোর নিন্দা জানাচ্ছি এবং আমরা দেশটির সরকার ও জনগণের পাশে আছি।

তার আগে রাশিয়াও এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অবৈধ এবং আন্তর্জাতিক আইনের প্রতি যুক্তরাষ্ট্রের ঔদ্ধত্যপূর্ণ মনোভাব।

অবৈধভাবে এ নিষেধাজ্ঞা একতরফা জবরদস্তিমূলক পদক্ষেপের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। যুক্তরাষ্ট্র বহু বছর ধরে এই জবরদস্তিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। তিনি বলেন, আমি মনে করি, সামরিক ও প্রযুক্তি সহযোগিতার ক্ষেত্রসহ আন্তর্জাতিক অঙ্গনে একটি দায়িত্বশীল অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতায় এতে কোনও সমস্যার সৃষ্টি করবে না।

সোমবার তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের মতে,প্রেসিডেন্সি অব ডিফেন্স ইন্ডাস্ট্রিজে সব মার্কিন রফতানি লাইসেন্স নিষিদ্ধ করা হয়েছে এবং সংস্থাটির প্রেসিডেন্টের যে কোনও ভিসা প্রত্যাখ্যান করা হবে।

গত বছর তুরস্ককে প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০ হস্তান্তর করেছে রাশিয়া। যদিও যুক্তরাষ্ট্রের তরফে হুশিয়ারি করে দেয়া হয়েছিল যে, ন্যাটো জোটে তুরস্কের সদস্যপদের সঙ্গে এটি যায় না। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, অন্যায়ভাবে এই নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়া হয়েছে। তিনি সংলাপ ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা