আন্তর্জাতিক

তিন শতাধিক শিক্ষার্থী অপহরণ : দায় স্বীকার বোকো হারামের

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার ৩শ’র বেশি শিক্ষার্থী অপরণের দায় স্বীকার করেছে দেশটির সশস্ত্র জঙ্গি গোষ্ঠী বোকো হারাম। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) এক অডিও বার্তায় গোষ্ঠীর এক মুখপাত্র আবুবকর শেকাউ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমি আবুবকর শেকাউ। আমাদের ভাইয়েরা শিক্ষার্থীদের অপহরণ করেছে।’

শুধু অপহরণ করার দাবি করলেও কেন তাদের অপহরণ করা হয়েছে তার কিছুই জানাননি তিনি। এমনকি কোন মুক্তিপণের বিষয়ও উল্লেখ করেননি বোকো হারামের এই মুখপাত্র।

গেল শুক্রবার (১১ ডিসেম্বর) রাতে ক্যাটসিনা রাজ্যের কানকারা এলাকায় গভর্নমেন্ট সায়েন্স সেকেন্ডারি স্কুল নামের ওই বিদ্যালয়ে অতর্কিতে হামলা চালায় মোটরসাইকেল আরোহী কয়েকজন বন্দুকধারী। ঘটনাস্থলে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ হয়। বিদ্যালয়ে থাকা আট শতাধিক শিক্ষার্থীর প্রায় অর্ধেক হোস্টেল ছেড়ে পালিয়ে যায়। এদের মধ্যে তিন শতাধিক শিক্ষার্থী নিখোঁজ।

তাদের উদ্ধারে সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীর সদস্যরা নাইজেরিয়াজুড়ে যখন সাড়াঁশি অভিযান চালাচ্ছে, তখনই এমন দাবি করেছে বোকো হারাম।

দুর্বৃত্তদের হেফাজতে ঠিক কত শিক্ষার্থী আছে ও কতজন তাদের কাছ থেকে পালিয়ে এসেছে, তা এখনও স্পষ্ট নয়। বিদ্যালয়টির শিক্ষার্থী সংখ্যা ৮৩৯। এর মধ্যে ৩৩৩ জন নিশ্চিতভাবে নিখোঁজ।

এত সংখ্যক শিক্ষার্থী একসঙ্গে নিখোঁজ হওয়ার ঘটনা এর আগে কখনও পাওয়া যায়নি ইতিহাসে। নাইজেরিয়াজুড়ে বইছে শোকের ছায়া। এ ঘটনায় উদ্বিগ্ন জাতিসংঘসহ বিশ্বের অনেক দেশের নেতারা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা