আন্তর্জাতিক

ব্রিটেনে করোনাভাইরাসের নতুন প্রজাতির সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের ভ্যাকসিন উদ্ভাবনের খবরে বিশ্ববাসী যখন আশার আলো দেখছে তখনই এ ভাইরাস নিয়ে নতুন শঙ্কার কথা জানালো দক্ষিণ ইংল্যান্ডের বিজ্ঞানীরা। ব্রিটেনের স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক জানিয়েছেন, সম্প্রতি নভেল করোনাভাইরাসের ‘ডি৬১৪জি’ নামের এক নতুন প্রজাতির উদ্ভাবন হয়েছে যা আক্ষরিক অর্থেই ‘সুপার স্প্রেডার’। করোনার চেয়ে ১০ গুণ ছোঁয়াচে এ প্রজাতির ভাইরাস।

তিনি জানান, শুধু ইংল্যান্ডে নয় ইউরোপ-আমেরিকাতেও নতুন এই প্রজাতির অস্তিত্ব মিলেছে বলে দাবি বিজ্ঞানীদের।

বুধবার থেকে ব্রিটেনে চালু হচ্ছে টায়ার থ্রি অ্যালার্ট। এর ফলে বন্ধ হচ্ছে- রেস্টুরেন্ট ও অন্যান্য বিনোদনের জায়গা। ম্য়াট হ্যানককের দাবি, এই ধরেনের পদক্ষেপ নেয়ার প্রয়োজন ছিল। শুধুমাত্র মানুষকে সংক্রমণ থেকে বাঁচানোর জন্যই নয় বরং আমরা দেখেছি আগে থেকে ব্যবস্থা নিলে বড় সমস্যা থেকে বাঁচা যায়।

বর্তমানে ব্রিটেনে চলছে টায়ার ২ সতর্কতা। এর অর্থ অত্যাবশ্যকীয় নয় এমন দোকান ও পরিষেবা চালু রাখা যাবে। আর টায়ার ৩ মানে অতি সতর্কতা জারি।

লন্ডনে করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে শহরের মেয়র সাদিক খান বলেন, পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। এক্ষেত্রে পাব, রেস্চুরেন্টগুলি অত্যন্ত বিপদজনক হয়ে উঠতে পারে।

উল্লেখ্য, লন্ডনে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ২,০১,০০০ জন। মৃত্যু হয়েছে ৭,০০০ জনের। সূত্র : জি নিউজ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা