আন্তর্জাতিক

বিশ্বের জন্য ২০২১ সাল ভয়ংকর হবে : নস্ট্রাদামুস

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের অন্যতম সেরা জ্যোতিষী নস্ট্রাদামুস। ফ্রান্সের বিখ্যাত এই জ্যোতিষী ১৫৫৫ সালে মোট ৯৪২টি ভবিষ্যদ্বাণী করেছিলেন যার অধিকাংশই মিলে গেছে বলে দাবি করা হয়ে থাকে। তবে তার ভবিষ্যদ্বাণীর ভাষা ও তার ইঙ্গিত নিয়ে কিছু বিতর্কও রয়েছে।

নস্ট্রাদামুস অনেক আগেই ২০২০ সালে বিশ্বজুড়ে এক মাহামারীর ভবিষ্যদ্বাণী করেছিলেন। কিন্তু ২০২১ সালের জন্য তার ভবিষ্যদ্বাণী আরো ভয়ংকর। সম্প্রতি তার ভবিষ্যদ্বাণীর এ অংশটি সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছে।

নস্ট্রাদামুসের ভবিষ্যদ্বাণীতে বলা হয়েছে, ২০২১ সালে রাশিয়ার এক জৈব বিজ্ঞানী এমন এক জৈবাস্ত্র তৈরি করবেন যা ধ্বংস করে দেবে গোটা পৃথিবীর মানুষকে।

উল্লেখ্য, বিজ্ঞানী মহলের একাংশের দাবি, পৃথিবী ধ্বংসের আগে ঘন ঘন প্রাকৃতিক বিপর্যয়, দুর্ভিক্ষ, মহামারী, ভূমিকম্প হবে। করোমা মহামারীর পরও পৃথিবীতে বিশাল খাবারের সংকট হতে পারে বলে মনে করছে বিশ্ব খাদ্য সংস্থাসহ অনেক মহল।

গোটা পৃথিবীতে বর্তমানে ৫০ শতাংশ মানুষ বসাবস করে সমুদ্র উপকূলবর্তী এলাকায়। এখন যেভাবে উষ্ণায়ণ হচ্ছে তাতে রোজই বাড়ছে সমুদ্রের পানিরস্তর। ফলে কোনো একটা সময় উপকূলবর্তী অঞ্চল সমুদ্রের জলে ডুবে যাওয়াও অসম্ভব কিছু নয়।

উল্লেখ্য, নস্ট্রাদামুস দ্বিতীয় বিশ্বযুদ্ধ, হিটলারের উত্থান, কমিউনিজমের পতন, মার্কিন প্রেসিডেন্টের হত্যা, ইসরায়েল রাষ্ট্রের গঠনের মতো ঘটনার ভবিষ্যদ্বাণী করেছিলেন।

নস্ট্রাদামুস শুধু একজন ফরাসি জ্যোতিষীই নয়, তিনি একজন লেখক, ওষুধ প্রস্তুতকারক ও চিকিৎসা সামগ্রী বিক্রেতাও ছিলেন। তিনি তার লিখিত ভবিষ্যদ্বাণীসমূহ প্রকাশ করে বিশ্বব্যাপী বিখ্যাত হয়ে ওঠেন। তিনি অতি পরিচিত, তার ‘দ্য প্রফাসিস’ বইয়ের জন্য। যা ১৫৫৫ সালে প্রথম সংস্করণ করা হয়। এই বই প্রকাশের পরে যা তার মৃত্যুর পরে খুব কমই ছাপানো হয়েছে, নস্ট্রাদামুস সংবাদপত্রের দৃষ্টি আকর্ষণ করে এবং বিশ্বের অনেক উল্লেখযোগ্য ঘটনার ভবিষ্যদ্বাণীর জন্য তাকে বিখ্যাত করে তোলেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা