আন্তর্জাতিক

জাপানে ছড়িয়ে পড়ছে ভয়াবহ বার্ড ফ্লু

আর্ন্তজাতিক ডেস্ক : নতুন নতুন ফার্মে ছড়িয়ে পড়ছে জাপানের সবচেয়ে ভয়াবহ বার্ড ফ্লু। এতে দেশটির ৪৭টি এলাকার শতকরা প্রায় ২০ ভাগ এই ফ্লুতে সংক্রমিত হয়েছে। আক্রান্ত হয়ে অধিক পরিমাণ মৃত্যুর পর কর্মকর্তারা ফার্মগুলোর আরো হাঁস-মুরগি মেরে ফেলার নির্দেশ দিয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এতে বলা হয়, এভিয়েন ইনফ্লুয়েঞ্জা জাপানের শিগার হিগাশিওমি শহরে একটি ডিম উৎপাদনকারী ফার্মে শনাক্ত হয়। এরপর সেখানে প্রায় ১১ হাজার হাঁস-মুরগি মেরে তা মাটিচাপা দেয়া হবে। অন্যদিকে কাগাওয়া অঞ্চলেও এই সংক্রমণ দেখা দিয়েছে। দেশটির কৃষি মন্ত্রণালয় সোমবার বলেছে, গত মাসে সেখানে এই সংক্রমণ দেখা দেয়।

উল্লেখ্য, জাপানে এবং প্রতিবেশী দক্ষিণ কোরিয়ায় এই ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংগঠন এফএও’র মতে, এই ভাইরাস বিশ্বের পোল্ট্রি খাতে মহামারির মতো দেখা দিয়েছে। এই সংক্রমণ এশিয়ায় বিস্তার ঘটছে। এফএও’র পশু স্বাস্থ্য বিষয়ক সিনিয়র কর্মকর্তা মাধুর ঢিঙ্গরা বলেছেন, সম্প্রতি কোরিয়ায় যে ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে, জাপানের ভাইরাসের জেনেটিক গঠন তার খুব কাছাকাছি।

এর অর্থ হলো বর্তমানে এ ধরনের দুটি ভাইরাস দেখা দিয়েছে এশিয়ার পূর্বাঞ্চলে এবং ইউরোপে। এগুলো হলো এইচ৫ এন৮ এবং এইচপিএআই। এ অবস্থার প্রেক্ষিতে পোল্ট্রি ফার্মগুলোতে নজরদারি বাড়ানোর জন্য আফ্রিকার স্বাস্থ্য বিষয়ক কর্তৃপক্ষকে সতর্ক করেছে এফএও। জাপানে এরই মধ্যে ৪৭টি অঞ্চলের মধ্যে ১০টিতে সংক্রমণ দেখা দিয়েছে। এরপর সেখানে ৩০ হাজার পোল্ট্রির প্রাণিকে মেরে ফেলা হয়েছে। যা রেকর্ড সংখ্যক।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা