আন্তর্জাতিক

 ইসরাইলের সঙ্গে সম্পর্ক গড়ল ভুটান

আর্ন্তজাতিক ডেস্ক : হিমালয়কন্যা ভুটানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে দখলদার রাষ্ট্র ইসরাইল। শনিবার ইহুদিবাদী দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে। এর আগে উত্তর আফ্রিকার দেশ মরক্কোর সঙ্গে ইসরাইলের শান্তিচুক্তির কথা ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গাবি আশখেনাজি এক বিবৃতিতে বলেন, ইসরাইলকে স্বীকৃতি দেয়ার চক্র আরও সম্প্রসারিত হচ্ছে। ভুটানের সঙ্গে সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে এশিয়ায় ইসরাইলি সম্পর্কের গভীরে নতুন একটি স্তর তৈরি হয়েছে।

নতুন এ চুক্তিকে স্বাগত জানিয়েছেন অবৈধ দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক বিবৃতিতে তিনি বলেন, ইহুদি রাষ্ট্রটির সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায়, এমন দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

গত আগস্ট থেকে চারটি আরব দেশ ইসরাইলের সঙ্গে শান্তিচুক্তি করে। তাদের মধ্যে সংযুক্ত আরব আমিরাত, সুদান, মরক্কো ও বাহরাইন।

বিশ্লেষক বলছেন, সৌদি আরব, ওমান ও ইন্দোনেশিয়ার মতো কিছু এশীয় দেশ সম্পর্ক স্থাপনের লাইনে আছে।

ভারতে ইসরাইলি রাষ্ট্রদূত রন মালকা বলেন, শনিবার ভুটানের তার সমকক্ষ মেজর জেনারেল ভেটসপ নিমগিলের সঙ্গে আমি চুক্তি সই করেছি। এর মধ্য দিয়ে একটি ঐতিহাসিক দিনে এশীয় দেশটির সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা হয়েছে।

আমিরাতের সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর পর্যটন, বিমান ও অর্থনৈতিক সেবাসহ বিভিন্ন ইস্যুতে আরও বেশ কয়েকটি চুক্তি হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ চুক্তির মধ্যস্থতা করেছেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা