আন্তর্জাতিক

সারাদেশের রেল চলাচল বন্ধের হুমকি ভারতীয় কৃষকদের

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কৃষক সমাজের ওপর জোরপূর্বক চাপিয়ে দেওয়া বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের লাগাতার আন্দোলন ও বিক্ষোভে উত্তপ্ত ভারতের রাজনীতি। এ আইন নিয়ে বিজেপি সরকারের টালবাহানা আর কৃষকদের অনড় অবস্থানের কারণে পরিস্থিতি আরও জটিল হচ্ছে।

বৃহস্পতিবার ( ১০ ডিসেম্বর) আন্দোলনরত কৃষকরা হুমকি দিয়ে বলেন, এই অবস্থায় রেল পরিষেবা অচল করে দেওয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন তারা। সিংঘু সীমানায় আন্দোলনরত কৃষক নেতা বুটা সিং ঘোষণা দেন দাবি আদায় না হলে, এবার রেল লাইনও অবরোধ করা হবে। খুব শিগগিরই রেল রোকোর দিন ঘোষণা করা হবে।

আন্দোলনরত কৃষকরা দাবি আদায়ের জন্য একে একে সব সড়ক অবরুদ্ধ করে রাজধানী দিল্লি অচল করে দেওয়ার লক্ষ্যে এগোচ্ছেন ঠান্ডা উপেক্ষা করে দিনে দিনে বিক্ষোভের মাত্রাও বৃদ্ধি পাচ্ছে। সংযুক্ত কিষাণ মঞ্চের নেতা বুটা সিং আরও বলেন, ‘সরকারকে আমরা ১০ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছি। আমাদের দাবি নরেন্দ্র মোদি কৃষি আইনগুলো বাতিল না করলে, আমরা দেশজুড়ে রেল লাইন অবরোধ করব। দেশের সর্বস্তরের মানুষ রেল অবরোধে শামিল হবে।’

আগে ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১২ ডিসেম্বর শনিবার দিল্লি-আগ্রা ও দিল্লি-জয়পুর হাইওয়ে অবরোধ করা হবে। এর পরেও দাবি না পূরণ হলে ১৪ ডিসেম্বর বিজেপি নেতা ও মন্ত্রীদের বাড়ি, দফতর ঘেরাও করবে কৃষকরা। এদিকে কৃষক সংগঠনগুলোর আন্দোলনের সুর পাল্টানোর মধ্যেই এদিন ফের আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর।

টুইটে তিনি বলেন, ‘নতুন কৃষি আইন নিয়ে কৃষক নেতাদের সঙ্গে খোলা মনে আলোচনায় কেন্দ্র রাজি। কৃষি আইন নিয়ে কৃষক নেতাদের মনে কোনও সন্দেহ থাকলে, আমরা তা স্পষ্ট করবো ‘ তবে নতুন কৃষি আইন নিয়ে কৃষকদের অবস্থান স্পষ্ট। তারা সাফ জানিয়ে দিয়েছেন, আইন বাতিল ছাড়া আমরা আর কিছু ভাবছি না। সরকার যে সংশোধনী প্রস্তাব দিয়েছে, তার মধ্যে নতুন কিছু নেই বলে কৃষক নেতারা দাবি করেছেন।

অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিয়েছেন আইন বাতিলের প্রশ্নই উঠছে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও নয়া কৃষি আইনের পক্ষেই। সরকার ও কৃষকদের বিপরীত অবস্থানের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। কৃষকরা আরও বড় আন্দোলনের হুমকি দেওয়ায় আগামী দিনের রাজনীতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা