আন্তর্জাতিক

মোদি সরকারকে কৃষকদের শেষ আল্টিমেটাম

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে বিতর্কিত কৃষি আইন নিয়ে আরও একদফা আলোচনায় বসতে যাচ্ছে আন্দোলনকারী কৃষকরা ও মোদি সরকার। আগামী বুধবার (৯ ডিসেম্বর)দুপক্ষের মধ্যে নতুন করে আলোচনায় বসার তারিখ নির্ধারন করা হয়েছে।

শনিবার (০৫ ডিসেম্বর) সরকারের সঙ্গে বৈঠকে আবারও কৃষি আইন বাতিলের দাবিও তোলেন কৃষক সংগঠনের প্রতিনিধিরা। কিন্তু আইন প্রত্যাহারে করতে রাজি না কেন্দ্রীয় সরকার। সেই সিদ্ধান্ত সরকারের তরফেও স্পষ্ট করে দেয়া হয়। কৃষকরাও নিজেদের দাবিতে অনড় থাকেন।

বৈঠকের সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় সরকারকেই সমাধানের পথ খোঁজার দায়িত্ব দেন কৃষকরা। সরকারের পক্ষ থেকে কৃষক সংগঠনের প্রতিনিধিদের চা এবং খাবার দেয়া হয়েছিল। কিন্তু তা আগের দিনের মতোই প্রত্যাখ্যান করেন প্রতিনিধিরা। তারা নিজেদের আনা চা এবং খাবার খান।

এই আলোচনায় বিতর্কিত তিনটি আইন সম্পূর্ণ ভাবে প্রত্যাহার করা হবে নাকি সেগুলি সংশোধন করা হবে, সেদিনই তা চূড়ান্ত হতে পারে। তবে নিজেদের দাবি থেকে একচুলও নড়তে নারাজ আন্দোলনকারী কৃষকরা। আন্দোলনকারীরা জানিয়েছেন, এ সমস্যার সমাধানের পথ সরকারকেই বের করতে হবে। সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই।

আন্দোলনকারী কৃষকরা প্রথমে বলেছিলেন, আইন প্রত্যাহার না করা পর্যন্ত কোনও আলোচনায় তারা যাবেন না। কিন্তু শনিবার আলোচনা শেষে তাদের অনড় অবস্থানের কিছুটা সরে এসেছে। বিজ্ঞান ভবনে বৈঠকের সময় কৃষকদের একটি দল গ্রেটার নয়ডা দিয়ে দিল্লিতে ঢোকার চেষ্টা করে। কিন্তু তাদের যমুনা এক্সপ্রেস ওয়েতে আটকে দেয়া হয়।

দিল্লি পুলিশ জানিয়েছে, দেশের রাজধানীর সিংঘু, অচণ্ডী, লামপুর, পিয়াও মানিয়ারি এবং মঙ্গেশ সীমানা এখনও বন্ধই রয়েছে। ৪৪ নম্বর জাতীয় সড়কের দুদিক বন্ধ করে রাখা হয়েছে। যাত্রীদের বলা হয়েছে, আউটার রিং রোড এবং জিটিকে রোডও এড়িয়ে যেতে। সাফিয়াবাদ, ধানসা, কাপাসেরা, রাজোক্রি, পলাম বিহার এবং দৌন্দেরার রাস্তা ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে।

শনিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, রেলমন্ত্রী পীযূষ গয়াল এবং কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর। কৃষকদের দাবি মেনে নয়া কৃষি আইনে সংশোধনী আনতে পারে মোদী সরকার। বিলে কী ধরনের সংশোধনী আনা হতে পারে, তা নিয়েই মোদীর সঙ্গে আলোচনা করেন অমিত-রাজনাথরা।

এরপর বৈঠকে কৃষকদের লিখিত প্রস্তাবনা দেয়া হয়। সেই প্রস্তাব নিয়ে আলোচনাও হয়। কিন্তু সবশেষ কোনও সমাধানে আসতে পারেননি। কৃষকরা নিজেদের অবস্থানে অনড় থাকেন। তারা সেই বিলের ৩৯টি ত্রুটি তুলে ধরেন। তাদের একমাত্র দাবি, এই আইন প্রত্যাহার করতে হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা