আন্তর্জাতিক

রোহিঙ্গাদের বসতভিটায় হচ্ছে অর্থনৈতিক অঞ্চল

সান নিউজ ডেস্ক : মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর নির্যাতন ও হত্যা থেকে বাঁচতে ২০১৭ সালের আগস্টের পর থেকে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেয়। সে সময় দেশটির সেনাবাহিনী রোহিঙ্গা মুসলিমদের একটি অংশকে হত্যা ও অন্যদের বাস্তুচ্যুত করে।

এদিকে বাংলাদেশের সঙ্গে সম্পাদিত প্রত্যাবাসন চুক্তি, জাতিসংঘের ‘সেইফ জোন’ ও আন্তর্জাতিক চাপকে তোয়াক্কা না করে রোহিঙ্গাদের বসতভিটার চিহ্ন মুছে ফেলছে মিয়ানমার সরকার। রাখাইনে রোহিঙ্গাদের বসতভিটায় গড়ে তোলা হচ্ছে বিশাল অর্থনৈতিক অঞ্চল।

জানা গেছে, মিয়ানমার সরকার সে দেশের বিভিন্ন এলাকা থেকে সাগর তীরবর্তী রাখাইন-আরাকানে সরিয়ে আনছে বড় বড় শিল্প-কলকারাখানা, বাণিজ্যিক স্থাপনা। দুই বছর আগেই মংগদু শহরে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাজ শুরু হয়েছে।

রাখাইন অঞ্চলের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী উ খেওয়া আই থেইন ‘ফ্রন্টিয়ার মিয়ানমার’কে জানায়, এর আগে মিয়ানমার সরকার রাখাইনের ওই এলাকায় ‘ট্রেড জোন’ গড়ে তোলার পরিকল্পনা নিয়েছিল। কিন্তু এখন সেটিকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে উন্নীত করা হচ্ছে।

মিয়ানমারের ‘দ্য ইরাবতি’ জানায়, রাখাইনে এশিয়া অঞ্চলের দুটি বৃহৎ রাষ্ট্র সবচেয়ে বেশি বিনিয়োগ করছে। এর ফলে রাখাইনের এসব জমি খালি করার জন্য দেশটির সেনাবাহিনীর আগ্রহ বাড়ে। রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর ৫৫নং ইনফ্যান্ট্রি রেজিমেন্টের দখল করা ৩৫.৫ একর কৃষি জমির ওপর চারটি বিলাসবহুল হোটেল গড়ে উঠেছে। সেখানে বহু হোটেল-স্থাপনাও বেসরকারিভাবে এরই মধ্যে গড়ে উঠছে।

এদিকে কান্ট্রি রিস্ক সল্যুশনসের প্রতিষ্ঠাতা ও ভার্চুয়াল টেরর বইয়ের লেখক ড্যানিয়েল ওয়াগনার বলেন, রাখাইনের তেল ও গ্যাসের কারণেই মিয়ানমারের সামরিক বাহিনীকে দিয়ে বিদেশি শক্তিগুলো রোহিঙ্গাদের উৎখাত করিয়েছে। এখন সেই ভূমিতে তারা কার্যসিদ্ধি করছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা