ফ্রান্সে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৫
আন্তর্জাতিক

ফ্রান্সে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার (০৮ ডিসেম্বর) ফ্রান্সের আলপসে এ দুর্ঘটনা ঘটে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, একটি প্রশিক্ষণ মিশনে একজন বিমান উদ্ধার ক্রুকে বহন করছিল হেলিকপ্টারটি। বিধ্বস্ত হওয়ার আগে এটি এক হাজার ৮০০ মিটার ওপরে ছিল।

হেলিকপ্টারের পাইলট বের হয়ে এসে সবাইকে সতর্ক করে দিতে সক্ষম হয়েছেন। বিমানটিতে আরও একজন পাইলট, দুই উইঞ্চ অপরেটর ও দুই পাহাড়ি উদ্ধারকর্মী ছিল।

ঘটনাস্থলে তিনটি হেলিকপ্টার পাঠানো হয়েছে। কিন্তু এখনও পৌঁছতে পারেনি। আর উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করছেন।

ফ্রান্সের বিমান দুর্ঘটনা ব্যুরো জানিয়েছে, তারা একটি তদন্ত শুরু করেছেন। ঘটনাস্থলেও একটি টিমকে পাঠানো হবে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা