করোনা পরিস্থিতির পরিবর্তন আনা হবে : বাইডেন 
আন্তর্জাতিক

করোনা পরিস্থিতির পরিবর্তন আনা হবে : বাইডেন 

আন্তর্জাতিক ডেস্ক : করোনা মোকাবিলায় প্রথম একশ দিনে প্রতিদিন ১ মিলিয়ন নাগরিককে করোনা টিকা দেয়া হবে বলে জানিয়েছেন নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বুধবার (০৯ ডিসেম্বর) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রেসিডেন্ট বলেছেন, দায়িত্ব গ্রহণের প্রথম মাসেই করোনার প্রাদুর্ভাব শেষ হবে না। যার কারণে কিছু বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কিন্তু করোনা পরিস্থিতির পরিবর্তন আনা হবে বলে জানান তিনি।

আগামী ২০ জানুয়ারি দায়িত্ব নেওয়ার জন্য বাইডেন তার স্বাস্থ্য দলটির সঙ্গে পরিচয় করিয়ে দেন। এ সময় তিনি নাগরিকদের ১০০ দিনের জন্য স্বাস্থ্যবিধি মানার অংশ হিসেবে সঠিকভাবে মাস্ক পরিধান করার অনুরোধ করেন।

মঙ্গলবার এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রে আরো এক ধাপ এগিয়ে গেছে দেশটির ওষুধ প্রস্ততকারক প্রতিষ্ঠান ফাইজার ও তাদের জার্মান সহযোগী বায়োএনটেকের তৈরি টিকাটি। দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) সংস্থা দু’টির উদ্ভাবিত এই টিকার সুরক্ষা ও কার্যকারিতার বিষয়ে নিশ্চিত করেছে।

এফডিএ জানিয়েছে, করোনা প্রতিরোধে ফাইজার-বায়োএনটেকের টিকা অত্যন্ত কার্যকরী। এটি প্রয়োগে সুরক্ষাজনিত কোন সমস্যা নেই। সংস্থাটি আরো জানায়, টিকাটির মান ও উপাত্ত সর্বাধিক বিস্তারিত এবং স্বাধীনভাবে পর্যালোচনা করেই এর সুরক্ষা সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। টিকাটির ব্যবহারের অনুমোদন দেওয়া এখন সময়ের ব্যাপার। আগামী বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) টিকার অনুমোদনের বিষয়ে এফডিএ’র উপদেষ্টা পরিষদের বৈঠক রয়েছে। এর আগেই এফডিএ ফাইজারের টিকা সম্পর্কে তাদের মূল্যায়ন জানিয়ে দিলো।

এদিকে, ল্যানসেট মেডিকেল জার্নালে গবেষকরা নিশ্চিত করেছেন যে ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনা টিকা ‘নিরাপদ এবং কার্যকর’। যদিও টিকাটির গবেষণায় বেশিরভাগই ৫৫ বছরের কম বয়সী স্বেচ্ছাসেবক ছিলেন। তবে এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল জানায় বয়স্কদেরও এই টিকা করোনা থেকে সুরক্ষা দেবে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা