আন্তর্জাতিক

সেলফ-ড্রাইভিং ব্যবসা বিক্রি করে দিচ্ছে উবার

নিজস্ব প্রতিবেদক: বহুল প্রচলিত সেলফ-ড্রাইভিং বা স্ব-চালিত গাড়ির বিভাগটি বিক্রি করে দিচ্ছে অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবার নেটওয়ার্ক উবার। তাদের এ বিভাগটি কিনে নিচ্ছে বিশ্বব্যাপী জনপ্রিয় আরেকটি গাড়িনির্ভর স্টার্টআপ অরোরা। এর ফলে চালু করার মাত্র পাঁচ বছরের মাথায় হস্তান্তর হচ্ছে উবারের ক্রমবর্ধমান ব্যবসাটি।

চুক্তি অনুসারে, সিলিকন ভ্যালি-ভিত্তিক স্টার্টআপটিতে ৪০ কোটি ডলার বিনিয়োগ করবে উবার, বিনিময়ে অরোরার ২৬ শতাংশ শেয়ারের মালিক হবে তারা।

গাড়ির জন্য সফটওয়্যার তৈরি করে অরোরা। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ক্রিস আর্মসন আগে গুগলের সেলফ-ড্রাইভিং প্রোগ্রামে নেতৃত্ব দিয়েছেন।

উবার এবং অরোরা জানিয়েছে, তারা সেলফ-ড্রাইভিং গাড়ি পরিচালনায় একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করবে, যার মাধ্যমে অরোরার সহযোগিতায় উবার অ্যাপে স্ব-চালিত গাড়ির ব্যবসা পরিচালিত হবে।

২০১৫ সালে কার্নেগি মেলন ইউনিভার্সিটির ৪০ জন গবেষককে নিয়ে পিটসবার্গে নিজেদের সেলফ-ড্রাইভিং প্রোগাম শুরু করেছিল উবার। এর নাম দেয়া হয় উবার এটিজি (অ্যাডভান্সড টেকনোলজিস গ্রুপ)। একসময় এর কর্মী সংখ্যা দাঁড়ায় এক হাজারেরও বেশি।

২০১৪ সালের এক সাক্ষাৎকারে উবারের প্রতিষ্ঠাতা ট্রাভিস কালানিক তাদের ব্যবসা টিকিয়ে রাখতে এটিজি আবশ্যক বলে উল্লেখ করেছিলেন। করোনাভাইরাস মহামারির মধ্যে সম্প্রতি ২৫ শতাংশ কর্মী ছাটাইয়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এখন সেলফ-ড্রাইভিং বিভাগ বিক্রির মাধ্যমে আগামী বছর বাড়তি খরচ কমানোর আশা করছে তারা।

২০২১ সালের প্রথম প্রান্তিকেই উবার-অরোরা মধ্যে চুক্তি হওয়ার কথা। সেই মতে, অরোরার পরিচালনা পর্ষদে যোগ দেবেন উবার সিইও দারা খোসরোশাহি। এছাড়া, উবার এটিজির বেশিরভাগ কর্মীর সঙ্গে নতুন করে চুক্তি করতে পারে অরোরা।

উবারের চুক্তির ফলে জাপানি গাড়িনির্মাতা টয়োটার সঙ্গেও যোগসূত্র তৈরি হচ্ছে অরোরার। উবার এটিজিতে বিনিয়োগ রয়েছে টয়োটার। অরোরা স্ব-চালিত গাড়ির সেন্সর ও সফটওয়্যার তৈরি করলেও গাড়িটি তৈরির জন্যে অংশীদার দরকার। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী গুগলের ওয়েমো, কিংবা ক্রুজ ও আর্গো এআই’র মতো প্রতিষ্ঠানগুলো আগেই গাড়িনির্মাতাদের সঙ্গে এধরনের চুক্তি করে ফেলেছে। সেক্ষেত্রে টয়োটার সঙ্গে যুক্ত হলে ব্যবসা আরও একধাপ এগিয়ে যাবে বলে আশা করছে অরোরা।

তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনও মন্তব্য করেনি টয়োটা কর্তৃপক্ষ। সূত্র: সিএনএন

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা