আন্তর্জাতিক

কুয়েতে অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক : কুয়েতে অবস্থানরত বিভিন্ন দেশের প্রায় ১ লাখ ৩০ হাজার অবৈধ অভিবাসী রয়েছে। এক মাসের জন্য দ্বিতীয় দফা সাধারণ ক্ষমা ও জরিমানা দিয়ে বৈধ হওয়ার সুযোগ দিয়েছে দেশটির সরকার। ১ ডিসেম্বর হতে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে জরিমানা প্রদান করে বৈধ হওয়ার সুযোগ পাবেন প্রবাসীরা।

এর আগে চলতি বছর এপ্রিল মাসে প্রথম দফা সাধারণ ক্ষমা ঘোষণা করে তাদের থাকা খাওয়া ও বিমান টিকেট দেয় কুয়েত সরকার।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) কুয়েতে মিসিলায় বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশি বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীদের সঙ্গে মত বিনিময়ে রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, ডিসেম্বর মাসের মধ্যে জরিমানা প্রদান করে বৈধ হওয়ার সুযোগ দিয়েছে কুয়েত সরকার। চলতি বছর ২০২০ সালের জানুয়ারি হতে যেসব শ্রমিকের আকামা লাগেনি বা যাদের নামে কফিল অথবা কোম্পানি ইনহাস মামলা করেছে তারা নির্ধারিত জরিমানা পরিশোধ করে নতুন করে আকামা লাগানো সুযোগ পাবে।

এ ছাড়া কারও নামে যদি কোন অপরাধমূলক ক্রিমিনাল মামলা থাকে তাহলেও তারা জরিমানা পরিশোধ করে দূতাবাস হতে আউটপাস নিয়ে দেশে চলে যেতে পারবে এবং ২০২০ সালের পূর্বে যাদের নামে ইনহাস মামলা আছে সেই ইনহাম মামলা যদি মালিক পক্ষ তুলে না নেয় তাহলে সে নতুন করে আকামা লাগানোর সুযোগ পাবে না।আবার ২০২০ সালের পূর্বে যাদের আকামার মেয়াদ শেষ হয়ে গেছে আকামা লাগেনি তারা জরিমানা পরিশোধ করে আউটপাস নিয়ে দেশে চলে যেতে হবে পরবর্তী সময়ে নতুন ভিসায় কুয়েত আসতে পাবে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ, শ্রম কাউন্সিলর মোহাম্মদ আবুল হোসেন। এ ছাড়াও মিডিয়াকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন-এন টিভির কুয়েত প্রতিনিধি মঈন উদ্দিন সুমন, বাংলা টিভির কুয়েত প্রতিনিধি আ হ জুবেদ, আর টিভির কুয়েত প্রতিনিধ মোহাম্মদ জালাল উদ্দিন, সময় টিভির কুয়েত প্রতিনিধি শরীফ মিজান, মাই টিভির কুয়েত প্রতিনিধি আল আমিন রানা, একাত্তর টিভির কুয়েত প্রতিনিধি সাদেক রিপন, জয়যাত্রা টিভির কুয়েত প্রতিনিধি নাসরিন আক্তার মৌসুমী।

অনলাইনে এ্যাপোয়েন্টমেন্ট নেওয়ার পর কুয়েতের ৬ অঞ্চলে ২ হাজার ৪শ জনকে এই সেবা প্রদান করা হবে বলে স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়। সংবাদ সম্মেলনে এ ছাড়াও ইয়েমেনে আটক পাঁচজন বাংলাদেশির মুক্তি, ছুটিতে আটকে পড়া প্রবাসীদের কুয়েতে ফেরা, কুয়েত বাংলাদেশি শ্রমিক ও প্রবাসীদের জন্য গৃহীত বিভিন্ন উদ্যোগে কথা তুলে ধরেন রাষ্ট্রদূত মোহাম্মদ মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা