আন্তর্জাতিক

স্বাধীন ফিলিস্তিন চায় সৌদি

আন্তর্জাতিক ডেস্ক : স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে দুই দেশের মধ্যে খুব শিগগিরই সম্পর্ক স্বাভাবিককরণের চুক্তি হতে পারে খবর ছড়ালেও সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের জন্য আগে স্বাধীন ফিলিস্তিন প্রয়োজন।

শুক্রবার মেড২০২০ নামে একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে সৌদি যুবরাজ ও পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণে আমাদের একটি শান্তি চুক্তি দরকার, যা মর্যাদাসম্পন্ন ফিলিস্তিন রাষ্ট্র এবং এমন কার্যক্ষম সার্বভৌমত্বের অধিকার প্রদান করবে, যেটি ফিলিস্তিনিরা মেনে নিতে পারেন।

তিনি জানান, ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত হলেই কেবল ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কথা বিবেচনা করবে সৌদি আরব।

যুবরাজ ফয়সাল বলেন, এই চুক্তি নিয়ে আলোচনা হতে হবে। এখন যা সবচেয়ে জরুরি তা হচ্ছে, ইসরায়েলি ও ফিলিস্তিনিদের আলোচনার টেবিলে ফিরিয়ে আনা।

গত সেপ্টেম্বরে ইসরায়েলের সঙ্গে কথিত ঐতিহাসিক চুক্তির মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক করেছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া ওই চুক্তিকে ‘পিঠে ছুরিকাঘাত’ বলে মনে করছেন ফিলিস্তিনিরা।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণ তাদের বহু পুরনো লক্ষ্য। তিনি বলেন, ১৯৮২ সালে ফেজে (মরোক্কান শহর) বিষয়টি প্রথমে আলোচনার টেবিলে তুলেছিলেন তৎকালীন ক্রাউন প্রিন্স ফাহাদ। আমাদেরও সেই একই লক্ষ্য, যেখানে ইসরায়েল এ অঞ্চলের একটি সাধারণ অংশ হবে, যেখানে প্রতিবেশীদের সঙ্গে তাদের পুরোপুরি স্বাভাবিক সম্পর্ক থাকবে। সেটি বাস্তবে পরিণত করতে আমাদের যা দরকার, তা হলো একটি ফিলিস্তিনি রাষ্ট্র।

ইসরায়েল ও ফিলিস্তিনকে দু’টি আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া আরব শান্তি আলোচনার অন্যতম উদ্দেশ্য। ২০০২ সালে সৌদি আরবই প্রথম এ সমাধানের প্রস্তাব করেছিল।

১৯৬৭ সালের যুদ্ধে গোলান মালভূমি, পূর্ব জেরুজালেম, পশ্চিম তীরসহ ফিলিস্তিনিদের যেসব ভূমি ইসরায়েল দখল করেছে সেগুলো ছেড়ে দেয়ার শর্তে আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রস্তাব দিয়েছিল সৌদি। এরপর আরব লিগে সেই প্রস্তাব নিয়ে বহুবার কথা হলেও এখন পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। সূত্র: আল জাজিরা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা