আন্তর্জাতিক

 চীনকে মোকাবেলার জন্য আরও ৬টি সাবমেরিন কিনছে ভারত

আর্ন্তজাতিক ডেস্ক : করোনার মহামারীর বিপর্যয়কর পরিস্থিতির মধ্যেও এবার আরও ৬টি সাবমেরিন কিনছে ভারত। বিষয়টি জানিয়েছেন দেশটির নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল কর্মবীর সিংহ। খবর আনন্দবাজার পত্রিকা ও হিন্দুস্তান টাইমসের।

নৌবাহিনী প্রধানের বরাত দিয়ে খবরে বলা হয়, সীমান্ত নিয়ে চীনের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতি মোকাবিলায় আরও ৬টি সাবমেরিনসহ বেশ কিছু যান ও উপকরণ কিনবে ভারতীয় নৌবাহিনী। এছাড়া তৃতীয় বিমানবাহী জাহাজের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন নৌবাহিনী প্রধান।

চীনের সঙ্গে উত্তেজনা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতীয় নৌবাহিনীর প্রধান কর্মবীর সিংহ বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে ওয়াকিবহাল। ভারত মহাসাগরে আমাদের এলাকায় চীনা অনুপ্রবেশের মোকাবিলায় নির্দিষ্ট প্রোটোকল তৈরি করা হয়েছে। পাশাপাশি আমাদের লড়াইয়ের ক্ষমতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।’

কর্মবীর জানান, কিছু দিনের মধ্যেই ‘মেরিটাইম থিয়েটার কমান্ড’ তৈরির কথা ভাবছে নৌবাহিনী। তাতে সশস্ত্র বাহিনীর তিন শাখার মধ্যে সমুদ্রপথে যৌথ পরিকল্পনার মাধ্যমে কাজ করার সুযোগ বাড়বে। ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের আগ্রাসী নীতির মোকাবিলায় ‘কোয়াড’ অক্ষ গড়েছে ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া ও জাপান।

সম্প্রতি ভারত-আমেরিকা-জাপানের নৌবাহিনীর মহড়া ‘মালাবার’-এ যোগ দিয়েছে অস্ট্রেলিয়াও। তবে ভারতের নৌবাহিনী প্রধানের বক্তব্য, ‘এই অক্ষ কোনও দেশকে নিশানা করে গড়া হয়নি।

তিনি বলেন, ‘মালাবার অংশগ্রহণকারী বাহিনীগুলির মধ্যে একটি পেশাদারি মহড়া। এটা ১৯৯২ সালে শুরু হয়েছিল।’

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা