আন্তর্জাতিক

ভুলকান দর্জির মৃত্যুতে শোকাহত ব্রিটেনের রাণী

আর্ন্তজাতিক ডেস্ক: ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ বেশ মনঃকষ্টে আছেন কারণ তাঁর অতিপ্রিয় ও বিশ্বস্ত একটি কুকুর কিছুদিন আগে মারা গেছে। রাণী কুকুরগুলোকে বেশ আদরে তাদের খাবার ও দেখভাল করতে কোন রকম কমতি যাতে না হয়, রাজকর্মচারীদের প্রতি সেটা সর্বদা সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ রয়েছে।

পোষা কুকুরদের রাজপরিবারের সদস্যের মতোই দেখেন তিনি। মূল্যবান খাবার ও ওষুধ পরিবেশন করা হয়। রয়েছে স্টেক, খরগোশ রোস্ট ও চিকেনসহ হরেক রকম সমৃদ্ধ খাবারের মেনু। আদরের কুকুরদের মাঝে মধ্যে নিজে হাতেও খাবার পরিবেশন করে থাকেন রাণী এলিজাবেথ।

১৮তম জন্মদিনে ক‘টি কুকুর ছানা উপহার দেন তাঁর বাবা চতুর্থ জর্জ এবং রাণী এলিজাবেথ। যেগুলো অল্পদিনে তাঁর প্রিয় ও বিশ্বস্ত সহচর হিসেবে পরিনত হয়। সেই থেকে এখন পর্যন্ত অনেকগুলো কুকুর তিনি পোষেছেন। এরমধ্যে সর্বশেষ চারটি কুকুর বাকিংহাম প্রাসাদ বা উইন্ডসর ক্যাসেলে রাণীর নিত্যসঙ্গী।

এই কুকুরদের নাকি রাজভোগ দেয়া হয় রুপার থালায়। গত ১৩ বছর ধরে বিশ্বস্ত পোষ্য কুকুর ভুলকান দর্জির মৃত্যু রাণীর জন্য হৃদয় বিদারক হয়ে উঠেছে। বড়দিনের ঠিক কয়েক সপ্তাহ আগে এই কুকুরের প্রয়াণে তিনি খুবই শোকাহত বলে জানা গেছে।

তবে বিশ্বস্ত কুকুরের মৃত্যুতে ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ-এর এমন ভাবে গভীর শোকাহতের খবর ডেইলি মেইল সহ মূলধারার সংবাদ মাধ্যমে আজ বেশ গুরুত্বের সাথে স্থান পেয়েছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা