আন্তর্জাতিক

প্রথমেই টিকা পাবে ভারতের এক কোটি স্বাস্থ্যকর্মী

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে সবার আগে সরকারি ও বেসরকারি মিলিয়ে প্রায় এক কোটি স্বাস্থ্যকর্মী এবং এরপর আনুমানিক দুই কোটি ফ্রন্টলাইন কর্মীকে ভ্যাকসিন দেয়ার পরিকল্পনার কথা জানিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয় সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক অনলাইন প্রতিবেদনে এ খবর জানিয়ে বলা হচ্ছে, শুক্রবার সর্বদলীয় এক বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয় এ নিয়ে একটি প্রেজেন্টেশন তুলে ধরেছে সবার সামনে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী বিজেপিদলীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে শুক্রবারের ওই সর্বদলীয় বৈঠকে দেখানো এক প্রেজেন্টেশনে বিষয়টি উপস্থাপন করেছেন ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষাণ।

সংশ্লিষ্ট সূত্র বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) জানিয়েছে, ডাক্তার ও নার্সসহ সবার আগে দেশের প্রায় এক কোটি স্বাস্থ্যকর্মীকে কোভিড-১৯ ভ্যাকসিন দেয়ার বিষয়টি তুলে ধরেছে মন্ত্রণালয়।

আর এর পর পুলিশ, সশস্ত্রবাহিনীর সদস্য ও নগরকর্মীসহ অন্যান্য মিলিয়ে প্রায় দুই কোটি ফ্রন্টলাইন কর্মীকে (সম্মুখ যোদ্ধা) কোভিড-১৯ ভ্যাকসিন দেয়ার সরকারি পরিকল্পনার বিষয়টি ওই বৈঠকে তুলে ধরা হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে শুরু হওয়া বৈঠকে দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভ ও নিম্নকক্ষ লোকসভার সব দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল সরকারের পক্ষ থেকে।

পাঁচ কিংবা এর চেয়ে বেশি দলীয় এমপি রয়েছেন দেশটির এমন ১৩ দলের নেতারা ওই বৈঠকে অংশ নিয়ে ভ্যাকসিন নিয়ে নিজেদের দলীয় অবস্থান তুলে ধরেছেন বলে সূত্রের বরাতে জানিয়েছে এনডিটিভি।

উচ্চকক্ষ রাজ্যসভার বিরোধীদলীয় নেতা গোলাম নবী আজাদ কংগ্রেসের পক্ষে বৈঠকে কথা বলেন। এ ছাড়া তৃণমূল কংগ্রেস থেকে সুদ্বীপ বন্দোপাধ্যায়, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি থেকে শারদ পাওয়া টিআরএস থেকে নামা নাগেশ্বরা রাও এবং শিবশেনার পক্ষ থেকে বিনায়ক রাউত ওই বৈঠকে অংশ নিয়েছিলেন।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা