আন্তর্জাতিক

নিজের ভাড়াটে সেনাদের উপর বোমা বর্ষণ করল সৌদি আরব

আর্ন্তজাতিক ডেস্ক : ইয়েমেনে নিজের ভাড়াটে সেনাদের ওপর বোমা বর্ষণ করেছে সৌদি আরব। শুক্রবার (০৪ ডিসেম্বর) ভোরে সৌদি জঙ্গিবিমানগুলো ভুল করে মায়ারিব প্রদেশের রাফওয়ান এলাকায় আব্দরাব্বু মানসুর হাদির নেতৃত্বে পরিচালিত ভাড়াটে সেনাদের একটি অবস্থানে উপর্যুপরি বোমা বর্ষণ করে। এতে এই গোষ্ঠীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক অস্ত্রধারী হতাহত হয়েছে।

আব্দরাব্বু মানসুর হাদি হচ্ছেন ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট। তিনি পদত্যাগ করার পর আবারও প্রেসিডেন্টের পদ পাওয়ার লোভে সৌদি আরবের হয়ে কাজ করছেন। তার সঙ্গে নিজ দেশের কিছু অস্ত্রধারী যেমন রয়েছে তেমনি বিভিন্ন দেশ থেকে সৌদি অর্থে ভাড়ায় আনা অস্ত্রধারীরাও কাজ করছে।

সুদানসহ কয়েকটি দেশ থেকে বেশ কিছু সাবেক সেনা এবং শিশু-কিশোরকে অর্থের বিনিময়ে ইয়েমেনে এনেছে সৌদি আরব। এদেরকেই ভাড়াটে সেনা বলা হয়। এসব অস্ত্রধারীকে এমন শর্তে ইয়েমেনে আনা হয়েছে যে, মৃত্যুর পর কোনো জবাবদিহিই করতে হচ্ছে না সৌদি আরবকে। প্রতিনিয়তই এসব ভাড়াটে সেনার প্রাণহানি ঘটছে ইয়েমেনে।

এর আগেও সৌদি বাহিনী ভুলক্রমে নিজের ভাড়াটে সেনাদের ওপর হামলা চালিয়েছে এবং এর ফলে অনেকেই হতাহত হয়েছেন। লেবানন থেকে সম্প্রচারিত আল-মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, মায়ারিব প্রদেশে সৌদি সমর্থিত গোষ্ঠীর ঘাঁটিতে ব্যাপক বিস্ফোরণ ঘটেছে বলে বিভিন্ন সূত্র তাদেরকে নিশ্চিত করছে।

সৌদি আরব নিজের অনুগত আব্দরাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় ফিরিয়ে আনতে ২০১৫ সালের মার্চ থেকে দরিদ্র প্রতিবেশী দেশ ইয়েমেনে ব্যাপক আগ্রাসন চালিয়ে আসছে। কিন্তু এখন পর্যন্ত লক্ষ্য অর্জন করতে পারে নি।সূত্র-পার্সটুডে

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা