যুক্তরাষ্ট্রে টিকা নেওয়া বাধ্যতামূলক হবে না : বাইডেন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে টিকা নেওয়া বাধ্যতামূলক হবে না : বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের টিকা প্রদান কর্মসূচি শুরু হলে, তা নেওয়ার জন্য আমেরিকানদের বাধ্য করা হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।

শুক্রবার (৪ ডিসেম্বর) ডেলাওয়ারের উইলমিংটনে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা জানিয়েছেন।

দেশটির রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (সিডিসি) প্রথমবারের মতো আমেরিকানরা বাড়ির বাইরে বের হলে সবাইকে মাস্ক ব্যবহারের অনুরোধ করেছে। সিডিসি বলেছে, যুক্তরাষ্ট্র করোনাভাইরাসের ‘উচ্চ-মাত্রার’ সংক্রমণ ঝুঁকিতে প্রবেশ করেছে। আর এই সময়ই বাইডেন এই কথা জানালেন।

শুক্রবার দেশটিতে আড়াই হাজারেরও বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন। প্রায় ২ লাখ ২৫ হাজার নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে এক কোটি ৪৩ লাখ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। ২ লাখ ৭৮ হাজারের বেশি মানুষ মারা গেছেন।

আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। করোনাভাইরাসের কারণে তার ক্ষমতা গ্রহণের অনুষ্ঠানটি জনসমাগম ছাড়াই কিভাবে করা যায় তা নিয়ে ভাবছেন তিনি।

বাইডেন বলেন, আমার ধারণা এখনও অনুষ্ঠানটি হবে তবে কীভাবে হবে এটা জানি না।

ডেলাওয়ারের উইলমিংটনে বক্তব্য প্রদানকালে বাইডেন বলেন, সবার জন্য করোনা টিকা বাধ্যতামূলক করার প্রয়োজন নেই। আমি প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকাকালীন জনগণকে সঠিক কাজটি করতে উৎসাহিত করব।

যুক্তরাষ্ট্রের পিউ রিসার্চ সেন্টার বলছে, ৬০ শতাংশ আমেরিকান করোনভাইরাসের টিকা নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।

এর আগে বৃহস্পতিবার বাইডেন সিএনএনকে জানিয়েছেন, করোনাভাইরাসের সংক্রমণ কমিয়ে আনতে আমেরিকার জনগণকে তার দায়িত্ব গ্রহণের ১০০ দিন মাস্ক পরার জন্য বলবেন। দায়িত্ব গ্রহণের প্রথম দিনে আমি সবাইকে বলবো, আপনার সবাই ১০০ দিনের জন্য মাস্ক পরে থাকুন, সারা জীবনের জন্য নয়, মাত্র ১০০ দিনের জন্য।

জনগণের সুরক্ষার উদ্বেগ নিরসনের জন্য টিকা নিতে প্রস্তুত রয়েছেন বলে জানান তিনি। জো বাইডেন মনে করেন, টিকা প্রদান কর্মসূচি শুরু হলেই যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা কমে আসবে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা