ফাইজারের টিকার দ্বিতীয় অনুমোদন দিল বাহরাইন
আন্তর্জাতিক

ফাইজারের টিকার দ্বিতীয় অনুমোদন দিল বাহরাইন

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজার ও তাদের জার্মান সহযোগী বায়োএনটেকের তৈরি করোনার টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে বাহরাইন।

শুক্রবার (০৪ ডিসেম্বর) বাহরাইনের জাতীয় স্বাস্থ্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (এনএইচআরএ) এ অনুমোদন দিয়েছে। দেশটির জাতীয় বার্তা সংস্থা বিএনএ’র বরাত দিয়ে আল জাজিরা এক প্রতিবেদন প্রকাশ করেছে।

বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে টিকা ব্যবহারের অনুমোদন দিল বাহরাইন। গত ৩ ডিসেম্বর প্রথম দেশ হিসেবে ফাইজারের টিকা ব্যবহারের অনুমোদন দেয় যুক্তরাজ্য।

এনএইচআরএ জানায়, ফাইজারের করোনা টিকা উচ্চঝুঁকিপূর্ণ রোগীদের ওপর ব্যবহারের জন্য বাহরাইন অনুমোদন দিয়েছে। তবে কি পরিমাণ টিকা কেনা হয়েছে বা কবে নাগাদ এটি প্রয়োগ শুরু হবে সে বিষয়ে এখনও কিছু জানায়নি বাহরাইন। এ নিয়ে মন্তব্য করেনি ফাইজারও।

প্রতিবেদনে বলা হয়, বাহরাইনের জন্য ফাইজারের টিকা পরিবহন ও বিতরণ বড় চ্যালেঞ্জ হবে। কারণ এই টিকা পরিবহন ও সংরক্ষণ করতে হবে মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আর মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় নিয়মিতই।

বাহরাইন টিকা পরিবহনে তাদের রাষ্ট্রীয় বিমান সংস্থা গালফ এয়ারের উড়োজাহাজ ব্যবহার করতে পারে। এছাড়া তাদের পার্শ্ববতী দেশ সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস এয়ারলাইন্স জানিয়েছে, তারা উচ্চশীতল তাপমাত্রায় টিকা পরিবহনের জন্য নিজেদের প্রস্তুত করছে।

করোনা সংক্রমণ থেকে মুক্ত হতে এই টিকা তিন সপ্তাহের ব্যবধানে দুই ডোজ নিতে হবে।

বাহরাইন ইতোমধ্যে চীনের সিনোফর্মের তৈরি করোনা টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। এই টিকা প্রায় ৬ হাজার মানুষকে দেওয়া হয়েছে।

এনএফআরএ’র প্রধান নির্বাহী মরিয়ম আল-জালাহমা বলেছেন, ফাইজার-বায়োএনটেকের টিকার অনুমোদন দেশটিতে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা