আন্তর্জাতিক

রুশনারা আলী ও তার ভাইকে হত্যার হুমকি

আর্ন্তজাতিক ডেস্ক : ব্রিটেনের প্রথম বাঙালি এমপি রুশনারা আলীর অফিস উড়িয়ে দেওয়ার হুমকি ও তাকে গালি দিয়ে ২৯০টি মেসেজ দেওয়ার অপরাধে হোসেন শাহ নামে এক বাঙালি যুবকের বিরুদ্ধে বিচারের শুনানি শুরু হয়েছে। ।

নিজের নির্বাচনী আসন বেথনাল গ্রিন অ্যান্ড বোতে বাঙালি ওই যুবক অনবরত হয়রানি এবং হত্যার হুমকির মুখে প্রায় ১৮ মাস অজানা শঙ্কা এবং ভয়ের মধ্যে সময় পার করেছেন লেবার পার্টির সিনিয়র এমপি রুশনারা আলী।

ওই যুবক টেক্সট মেসেজ এবং ইমেইলে এমপি রুশনারা আলীকে প্রয়াত লেবার এমপি জৌ কক্স স্টাইলে হত্যা, পেট্রোল দিয়ে কেমব্রিজ হীথ রোডে সার্জারি উড়িয়ে দেওয়ার হুমকি দেন। তিনি তাকে নিগার, মুসলিম বিরোধী ইসরায়েলের এজেন্ট এবং ভিলেন ইত্যাদি শব্দ ব্যবহার করেন। মেসেজ পাঠিয়ে অতিষ্ঠ করে তুলেছিলেন এমপি রুশনারা আলী এবং পরিবারের সদস্যদের জীবন। অব্যাহত হুমকির মুখে ভয়ে সার্জারি পাল্টামেন্টের স্থানান্তর করতে বাধ্য হন তিনি। বুধবার, কোর্টের শুনানিতে এসব তথ্য জানানো হয়েছে।

হোসেন শাহ লন্ডনের বেথনালগ্রিনের বাসিন্দা। হাউজিং সমস্যা নিয়ে প্রথমে এমপি রুশনারা আলীর সার্জারিতে গিয়েছিলেন তিনি। এরপর ২০১৮ সালের এপ্রিল থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত ২৯০টি টেক্সট মেসেজে এসব হুমকি দিয়েছেন হোসাইন শাহ।

আদালতে আইনজীবী ফিলিপ ম্যাকঘি জানিয়েছেন, শাহ ম্যাসেজ পাঠিয়েছেন এমপি রুশনারা আলীর ভাইকেও। অতীতে কোনো এক সময় তারা এক সঙ্গে কাজ করেছেন। এ সূত্রে তারা কিছুটা হয়তো পূর্ব পরিচিত। রুশনারার ভাইকে পাঠানো বার্তায় হোসাইন শাহ বলেছেন, জৌ কক্স স্টাইলে এমপি রুশনারা আলীকে কিছু করার জন্যে তার অফিসে একটি হ্যান্ড (গান) নিয়ে গিয়েছিলেন।

শুনানিতে আরও বলা হয়েছে, অন্য একটি টেক্সট মেসেজে হোসাইন শাহ পেট্রোল দিয়ে সন্ত্রাসী স্টাইলে এমপি রুশনারা আলীর অফিস উড়িয়ে দেওয়ারও হুমকি দেন।

অব্যাহত এসব হুমকিতে ভীত হয়ে পড়েছিলেন এমপি রুশনারা আলী। সব সময় মনের মধ্যে অজানা ভয় নিয়ে তাকে চলাফেরা করতে হতো। ভীত হয়ে সার্জারি নিয়ে ওয়েস্টমিনস্টারে চলে যান তিনি।

২০১৯ সালের ডিসেম্বরে হোসেন শাহকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার ঘর থেকে দু’টি আইপ্যাড এবং একটি ল্যাপটপ উদ্ধার করে পুলিশ।

এদিকে কোর্টে নিজের অপকর্মের জন্যে দুঃখ প্রকাশ করে বর্ণবাদী এবং ধর্মীয় দৃষ্টিকোন থেকে এমপি রুশনারা আলীকে হত্যা, হয়রানি এবং অফিস উড়িয়ে দেওয়ার কথা স্বীকার করেছেন হোসাইন শাহ। আদালত তাকে দোষী সাব্যস্ত করেছে এবং আগামী শুক্রবার তার সাজা ঘোষণা করবেন বিচারক।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা