আন্তর্জাতিক

ইসরাইল সফরে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : গত সেপ্টেম্বরেই মার্কিন মধ্যস্থতায় ইসরাইলকে স্বীকৃতি দেয় আরব দেশ বাহরাইন৷ দুই দেশই ইরানকে মধ্যপ্রাচ্যে শান্তির প্রতি ‘হুমকি’ হিসেবে মনে করে। বুধবার ইসরাইলের রাজধানী তেল আবিবের বেন গুরিও বিমানবন্দরে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল আতিফ আল-জায়ানিকে নিয়ে বিশেষ বিমান অবতরণ করে৷ সেখানে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজি।

ইহুদি রাষ্ট্রটিতে এটিই বাহরাইনের কোনো মন্ত্রীর প্রথম সফর৷ বাইরাইনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বিএনএ প্রকাশিত সংবাদে আল-জায়ানি এই সফরকে দুই দেশের মধ্যে ‘পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির কৌশলগত শুরু’ বলে মন্তব্য করেছেন৷ তিনি বলেন, গত কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্য সংঘাত ও অস্থিরতার মধ্য দিয়ে গিয়েছে৷ এখন সময় হয়েছে গ্রহণোযোগ্য সমাধানের জন্য নতুন নীতি খোঁজার।

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী আশকেনাজি এক টুইটে এই সফরকে এই অঞ্চলের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার এক নতুন যুগ বলে উল্লেখ করেছেন।

বুধবার জেরুসালেমে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে বৈঠক করবেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী।

ইসরাইলের প্রেসিডেন্ট রয়ভেন রিভলিন আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়াদ আল-নাহিয়ানকে ইসরাইল সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন৷ আল-নাহিয়ানকেই আরব আমিরাতের ‘অঘোষিত’ শাসক বলে মনে করেন অনেকে।

উল্লেখ্য, সেপ্টেম্বরের ১৫ তারিখ হোয়াইট হাউজে মার্কিন মধ্যস্ততায় বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইসরাইলের চুক্তি সই হয়। সূত্র : ডয়চে ভেলে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা