আন্তর্জাতিক

আফগানিস্তানে নিজের সেনাদের যুদ্ধাপরাধের প্রমাণ পেল অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে ইঙ্গ-মার্কিন নেতৃত্বাধীন অভিযানে নিজের সেনাদের যুদ্ধাপরাধের প্রমাণ পেয়েছে অস্ট্রেলিয়া। ওই অভিযানে অস্ট্রেলীয় সেনারা বেসামরিক আফগানদের হত্যা করেছিল বলে একটি তদন্ত প্রতিবেদনে বেরিয়ে এসেছে। আলজাজিরা জানায়, চার বছর তদন্তের পর বৃহস্পতিবার ওই প্রতিবেদন প্রকাশ করে অস্ট্রেলিয়ার সামরিক কর্তৃপক্ষ (এডিএফ)।

এতে দেশটির বাহিনীর সদস্যদের দায়ী করা হয়, আফগানিস্তানে ৩৯ জন নিরপরাধ মানুষকে হত্যার জন্য। ২০০১ সালে দক্ষিণ এশিয়ার দেশটিতে শুরু হওয়া ইঙ্গ-মার্কিন অভিযানে অস্ট্রেলিয়ার সেনাসদস্যরা শিশুসহ নিরস্ত্র মানুষকে হত্যা করেছিল বলে স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশ পায়। যার জেরে ২০১৬ সালে একটি তদন্ত কমিটি গঠন করে অস্ট্রেলিয়া। যদিও শুরুর দিকে দেশটির সরকার বিষয়টি চাপা দেয়ার চেষ্টা করেছিল।

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার চিফ অব ডিফেন্স ফোর্স জেনারেল অ্যাঙ্গাস ক্যাম্পবেল জানান, অস্ট্রেলিয়ার বিশেষ বাহিনী আফগানিস্তানে নিরস্ত্র বন্দী, কৃষক বা বেসামরিক নাগরিকদের হত্যা করেছিল বলে তদন্ত কমিটি প্রমাণ পেয়েছে।

প্রতিবেদন থেকে জানা যায়, ২৩টি ঘটনায় ওই ৩৯ আফগান নাগরিককে হত্যা করেছিল অস্ট্রেলিয়ার সামরিক সদস্যরা। এর জন্য দেশটির স্পেশাল এয়ার সার্ভিস রেজিমেন্টের ২৫ জন সদস্যরা দায়ী। এ ব্যাপারে নির্ভরযোগ্য তথ্য পাওয়া গেছে।

অপরাধ ঘটানোর সময় দায়ী সেনারা ‘বিভ্রান্ত’ ছিল না বলে জেনারেল ক্যামবেল জানান। ভুলবশতও এসব মানুষকে হত্যা করা হয়নি। যুদ্ধের ইতিহাসে এ ঘটনাকে ‘লজ্জাজনক’ বলে আখ্যা দেন অস্ট্রেলীয় শীর্ষ সামরিক কর্মকর্তা।

বিবিসি এক খবরে বলেছে, এ তদন্ত প্রতিবেদন প্রকাশের পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানিকে ফোন করে গভীর দুঃখ প্রকাশ করেন। আফগান প্রেসিডেন্ট জানান, যুদ্ধাপরাধের জন্য দায়ী অস্ট্রেলীয় সেনাদের বিচারের সম্মুখীন করা হবে বলে তাকে প্রতিশ্রুতি দেয়া হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা