আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীর হাইওয়েতে গোলাগুলিতে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক : জম্মুর নাগরোটা জেলায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গোলাগুলির ঘটনায় ৪ জঙ্গি নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। এসময়, দুই সেনা আহত হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল।

ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, জঙ্গিরা বাসে করে জম্মু থেকে কাশ্মীরের দিকে যাচ্ছিল। হাইওয়ে টোলপ্লাজার কাছে গেলে নিরাপত্তা বাহিনীর সন্দেহ হওয়ায় বাস থামানো হয়। সেখানেই গোলাগুলি শুরু হয়। এরপর থেকে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক আপাতত বন্ধ রাখা হয়।

এদিকে, বুধবার (১৮ নভেম্বর) বিকেলে পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর উপরে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। সেই হামলায় আহত হন স্থানীয় বাসিন্দারা।

মূলত, চক কাকাপোরায় সিআরপিএফের ৪১ নম্বর ব্যাটেলিয়নের বাঙ্কার লক্ষ্য করেই ছোঁড়া হয়েছিল গ্রেনেডটি। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হওয়ায় ব্যস্ত রাস্তায় সাধারণ মানুষের উপরে গিয়ে পড়ে সেই গ্রেনেড। এঘটনায় আহত ১২ জনকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা