আন্তর্জাতিক

৪৫ মিনিট পর জেগে উঠলেন ‘মৃত’ পর্বতারোহী

আন্তর্জাতিক ডেস্ক : হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার ৪৫ মিনিট পর জেগে উঠলেন এক পর্বতারোহী! এমন অবিশ্বাস্য ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। ওই পর্বতারোহীর নাম মাইকেল নাপিনস্কি।

আমেরিকার মাউন্ট রেনইয়ার ন্যাশনাল পার্কে একেবারে বরফে জমাট বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছিল নাপিনস্কিকে। তখনও বেঁচে ছিলেন তিনি। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথে হৃদযন্ত্র বন্ধ হয়ে যায়। যদিও শেষ পর্যন্ত বেঁচে ফিরেছেন তিনি।

৪৫ বছরের নাপিনস্কি তার বন্ধুদের সঙ্গে মাউন্ট পর্বতে উঠছিলেন। মাঝপথে তিনি দলছুট হয়ে পড়েন। তার পর তিনি সিদ্ধান্ত নেন, নির্দিষ্ট পয়েন্টে বন্ধুদের সঙ্গে আবার মিলিত হবেন। কিন্তু আবহাওয়া ভালো না থাকায় ক্রমে পরিস্থিতি এত খারাপ হয় যে দৃশ্যমানতা প্রায় শূন্যে পৌঁছে যায়।

সেদিন সন্ধ্যার মধ্যে নির্দিষ্ট পয়েন্টে পৌঁছতে পারেননি তিনি। তার পরেই তার বন্ধুর নাপিনস্কির নিখোঁজ হওয়ার খবর পাঠান। অনেক চেষ্টা করার পর হেলিকপ্টারের মাধ্যমে তাকে উদ্ধার করা হয়। সিয়াটলের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। হাসপাতালে পৌঁছলে দেখা যায়, নাপিনস্কির হৃদযন্ত্র বন্ধ হয়ে গেছে।

তার পর চিকিৎসকরা সিপিআর দিতে শুরু করেন ও অতিরিক্ত অক্সিজেনের সাপোর্ট দেয়া হয়। পাম্প করে দেয়া হয় রক্তও যাতে অতিরিক্ত কার্বন-ডাই অক্সাইড বের করে আনা যায়। টানা ৪৫ মিনিট এই চিকিৎসা চলার পর হঠাৎ হৃদস্পন্দন ফিরে আসে তার। এর দুদিন পর জ্ঞান ফেরে নাপিনস্কির। তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা