আন্তর্জাতিক

সাইবার হুমকির উৎস ইরানসহ চার দেশ : কানাডা

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার ডিজিটাল গোয়েন্দা সংস্থা দাবি করেছে, চীন, রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার সাইবার কর্মসূচি গোটা বিশ্বের ‘সাইবার অপরাধজনিত হুমকি’র প্রধান উৎস।

বুধবার (১৮ নভেম্বর) ওই সংস্থা এক প্রতিবেদন প্রকাশ করে এ দাবি করেছে। কানাডার ডিজিটাল গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে আরো বলা হয়েছে, এসব দেশের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চালানো সাইবার তৎপরতা বিশ্বের সাইবার নিরাপত্তার জন্য সর্বাধুনিক হুমকি হিসেবে কাজ করছে।

কানাডার এই গোয়েন্দা সংস্থা যে চার দেশকে সাইবার হুমকির জন্য অভিযুক্ত করেছে তার প্রত্যেকটির সঙ্গে অটোয়ার সম্পর্ক খারাপ।

ইরানের কানাডার দূতাবাস আপাতত বন্ধ রয়েছে এবং তেহরানে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত জুসপে পেরোনে বর্তমানে ইরানে কানাডার স্বার্থ দেখাশুনা করছেন। কানাডায় বসবাসরত ইরানি নাগরিকদের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ জানানোর জন্য গত মঙ্গলবার পেরোনোকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।

এ সময় ইরানি নাগরিকদের সঙ্গে কানাডা সরকারের পক্ষ থেকে সদাচারণ করার আহ্বান জানানো হয়। ইতালির রাষ্ট্রদূত ইরানের এ প্রতিবাদের কথা অটোয়া সরকারকে জানিয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা