আন্তর্জাতিক

১২ দেশের ভ্রমণকারীদের ওপর নিষেধাজ্ঞা আমিরাতের

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানসহ ১২টি দেশের ভ্রমণকারীদের নতুন করে ভিসা ইস্যুকরণ স্থগিত করেছে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত। ফলে এসব দেশ থেকে নতুন করে এখন কোনো ভ্রমণকারী আমিরাতে যেতে পারবেন না। তবে এই নিষেধাজ্ঞা সাময়িক সময়ের জন্য।

আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এদিকে, এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ হাফিজ জানিয়েছেন, আমিরাতে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় কর্তৃপক্ষ এমন পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, আমরা জানতে পেরেছি যে, নতুন করে ভিসার অনুমোদন সাময়িক সময়ের জন্য স্থগিত করেছে আরব আমিরাত। পরবর্তী নির্দেশনা ঘোষণা না করা পর্যন্ত পাকিস্তানসহ ১২ দেশের ওপর এই স্থগিতাদেশ কার্যকর থাকবে। তিনি আরও বলেন, এ বিষয়ে আমিরাতের কাছ থেকে আনুষ্ঠানিক নিশ্চয়তা চেয়েছে পাক সরকার।

পাক পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইতোমধ্যেই যারা আমিরাতে ভ্রমণের জন্য ভিসার অনুমোদন পেয়েছেন তাদের ক্ষেত্রে নতুন এই নিয়ম কার্যকর হবে না।

কোন কোন ক্যাটাগরির ভিসা এই নিষেধাজ্ঞার কারণে প্রভাবিত হবে সে সম্পর্কে তাৎক্ষনিকভাবে কিছু জানা সম্ভব হয়নি। ব্যবসা, পর্যটন, শিক্ষাসহ নানা ধরনের ভিসা ক্যাটাগরি রয়েছে আমিরাতের।

পাকিস্তান ছাড়া আমিরাতের ভিসা নিষেধাজ্ঞায় থাকা অন্যান্য দেশগুলো হচ্ছে তুরস্ক, ইরান, ইয়েমেন, সিরিয়া, ইরাক, সোমালিয়া, লিবিয়া, কেনিয়া এবং আফগানিস্তান।

এর আগে গত জুনে যখন পাকিস্তানে করোনা সংক্রমণ বাড়তে দেখা যায় সে সময় আমিরাতের এমিরেটস এয়ারলাইন্স পাকিস্তানের সঙ্গে বিমান চলাচল জুলাইর ৩ তারিখ পর্যন্ত বন্ধ রেখেছিল। এমিরেটসের বিমানে চড়ে হংকংয়ে যাওয়া ৩০ পাক নাগরিকের দেহে করোনা পজিটিভ ধরা পড়ার পরেই আমিরাত কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নেয়।

অপরদিকে, গত আগস্টে পাকিস্তানসহ ৩০ দেশের সঙ্গে বাণিজ্যিক ফ্লাইট নিষিদ্ধ করে কুয়েত। করোনার উচ্চ ঝুঁকি থাকার কারণেই কুয়েত কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছিল।

গত মাস থেকেই পাকিস্তানে নতুন করে সংক্রমণ বাড়তে শুরু করেছে। কর্তৃপক্ষ করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে বলে ঘোষণা দিয়েছে। করাচি, লাহোর, ইসলামাবাদ, ফয়সালাবাদ, হায়দরাবাদসহ বড় বড় শহরগুলোতে সংক্রমণ বাড়ছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩ লাখ ৬৩ হাজার ৩৮০ জন এবং মারা গেছে ৭ হাজার ২৩০ জন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা