নিজের পরাজয় স্বীকার করলেন ট্রাম্প
আন্তর্জাতিক

নিজের পরাজয় স্বীকার করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের পরাজয় স্বীকার করে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে জো বাইডেনের জয় স্বীকার করলেও নির্বাচনে কারচুপি হয়েছে বলেও অভিযোগ তুললেন তিনি।

নির্বাচনে হারের পরও কোনোভাবে তা মানতে রাজি ছিলেন না বর্তমান মার্কিন প্রেসিডেন্ট। রোববার (১৫ নভেম্বর) তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের বিজয়ী হওয়ার কথা স্বীকার করে টুইট করেছেন ট্রাম্প। তবে ভোট কারচুপির কথা উল্লেখ করেছেন টুইটে।

টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের নাম উল্লেখ না করে বলেন বলেন, পাতানো নির্বাচন হয়েছে, তাই তিনি (জো বাইডেন) জিতেছেন। ভোট গণনা করেছে কট্টর বামপন্থী ব্যক্তিমালিকানার প্রতিষ্ঠান ডমিনিয়ন, যাদের বিরুদ্ধে অনেক দুর্নাম রয়েছে।

জো বাইডেনকে জিতিয়ে দিতে গণমাধ্যম অন্যায় ভাবে ভূমিকা রেখেছে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ৩০৬টি ইলেকটোরাল কলেজ ভোটে জয় পেয়েছেন। তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩২টি ভোট। তবে সরকারি ভাবে এখন ফলাফল ঘোষণা হয়নি।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা