আন্তর্জাতিক

ভয়াবহ পীতজ্বরে বিপর্যস্ত নাইজেরিয়া

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ পীতজ্বরের কবলে পড়েছে পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়া। দেশটির তিন রাজ্যে প্রাণঘাতী এই জ্বরে আক্রান্ত হয়ে চলতি মাসের প্রথম ১০ দিনেই মৃত্যু হয়েছে ৭৬ জনের।

দেশটির রোগ প্রতিরোধ কেন্দ্রের প্রধান চিকোয়ি ইজিতেওয়াজু এ খবর জানান।

তিনি বলেন, ১ থেকে ১১ নভেম্বরের মধ্যে ডেল্টা রাজ্যে ৩৫ জন, এনুগুতে ৩৩ জন এবং বাউচি রাজ্যে ৮ জন মারা গেছে। এছাড়া এ সময়ের মধ্যে এ তিন রাজ্যে ২২২ সন্দেহভাজন রোগী এবং ১৯ জন নিশ্চিত পীতজ্বরে আক্রান্ত হয়েছে।

পীতজ্বরের প্রাদুর্ভাব ঠেকাতে টিকা দেয়ার কাজ চলছে বলেও জানান তিনি।

পীতজ্বর মূলত একটি ভাইরাসজনিত জ্বর। মশার মাধ্যমে এটি ছড়ায়। সিঙ্গেল ডোজ টিকার মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। সূত্র: জিনহুয়া নিউজ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা