আন্তর্জাতিক

ইরাকের সামরিক সক্ষমতা শক্তিশালী করতে সহযোগিতা করবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, তার দেশ ইরাকের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার লক্ষ্যে বাগদাদকে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

ইরান সফররত ইরাকের প্রতিরক্ষামন্ত্রী লে. জেনারেল জুমা আনাদ সাদুন শনিবার তেহরানে তার ইরানি সমকক্ষের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ প্রস্তুতির কথা ঘোষণা করেন।আমির হাতামি বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোকেই এ অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে; বহিঃশক্তি দিয়ে এই নিরাপত্তা প্রতিষ্ঠা করা যাবে না। মধ্যপ্রাচ্যে বহিঃশক্তির উপস্থিতি এ অঞ্চলের নিরাপত্তাহীনতার মূল কারণ বলে তিনি মন্তব্য করেন।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরাকের রাজনৈতিক স্থিতিশীলতা, নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি তেহরানের পূর্ণ সমর্থন রয়েছে এবং যুদ্ধবিধ্বস্ত ইরাক পুনর্গঠনের কাজে ইরান অংশ নিতে আগ্রহী।

জেনারেল হাতামি বলেন, আমেরিকার নেতৃত্বাধীন বৃহৎ শক্তিগুলোর এ যাবতকালের আচরণ থেকে বোঝা যায়, মধ্যপ্রাচ্যকে দীর্ঘমেয়াদে অনিরাপদ করে রাখার জন্য তাদের সুদূরপ্রসারি পরিকল্পনা রয়েছে। কাজেই এরকম কুচক্রী পরিকল্পনার বিরুদ্ধে ইরান ও ইরাকসহ মধ্যপ্রাচ্যের সব দেশকে রুখে দাঁড়াতে হবে।

সাক্ষাতে প্রতিবেশী ও বন্ধুপ্রতীম দেশ ইরান সফরে আসতে পেরে নিজের সন্তোষ প্রকাশ করেন ইরাকের প্রতিরক্ষামন্ত্রী আনাদ সাদুন। তিনি বলেন, ইরাক থেকে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস) বিতাড়নে ইরানের গুরুত্বপূর্ণ সহযোগিতার কথা বাগদাদ চিরকাল মনে রাখবে।

২০০৩ সালে ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দাম সরকারের পতনের পর থেকে বাগদাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করে আসছে ইরান।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা