আন্তর্জাতিক

ইথিওপিয়ায় বন্দুক হামলায় ৩৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ইথিওপিয়ার পশ্চিমে একটি যাত্রীবাহী বাসে বন্দুক হামলায় অন্তত ৩৪ জন নিহত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) দেশটির জাতীয় মানবাধিকার সংস্থা এ তথ্য জানিয়েছে।

দ্য ইথিওপিয়ান হিউম্যান রাইটস কমিশন (ইএইচআরসি) এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার রাতে বেনিশাঙ্গুল-গুমুজ অঞ্চলে এই হামলার ঘটনা ঘটেছে। হতাহতের ধারণাকৃত সংখ্যা এখন ৩৪, এটি আরও বাড়তে পারে।

কমিশনের এক মুখপাত্র হতাহতদের সবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

ইএইচআরসি জানিয়েছে, ডিবেট প্রশাসনিক এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে। তিনটি ভিন্ন এলাকায় একই ধরনের হামলার খবর পাওয়া গেছে। হামলাকারী আশ্রয়ের খোঁজে পালিয়ে বেড়াচ্ছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, প্রধানমন্ত্রী আবি আহমেদের সরকার বেনিশাঙ্গুল-গুমুজ এলাকায় সাম্প্রতিক সহিংসতার বিষয়ে খুব কম তথ্য সরবরাহ করছে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা