আন্তর্জাতিক

করোনায় চাপ সামলাতে পারছে না ইতালির হাসপাতালগুলো

আন্তর্জাতিক ডেস্ক : ইতালিতে করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ১০ লাখ ছাড়ানোর পরদিনই নতুন করে দেশটিতে আক্রান্ত হয়েছেন প্রায় ৩৮ হাজার মানুষ। একদিনে নতুন করে আইসিউতে নিতে হয়েছে ৯০ জনকে। বর্তমানে করোনা আক্রান্ত হয়ে দেশটির আইসিইউতে রয়েছেন ৩ হাজার ১৭০ জন।

দেশটির চিকিৎসকরা জানিয়েছেন, মহামারির মধ্যে ইতালি যদিও তাদের আইসিইউ সক্ষমতা বৃদ্ধি করেছে কিন্তু এরপরেও পরিস্থিতি অনুযায়ী তা যথেষ্ট নাও হতে পারে। দেশটিতে বর্তমানে ৫০০০ এর বেশি রোগীকে একসঙ্গে আইসিইউ সুবিধা দেয়া সম্ভব নয়।

রয়েছে অ্যানাস্থেসিওলোজিস্টস ও অন্যান্য বিশেষজ্ঞদের অভাবও। এরইমধ্যে দেখা যাচ্ছে, এম্বুলেন্সগুলো হাসপাতালের বাইরে ঘণ্টার পর ঘন্টা দাড়িয়ে থাকছে কারণ হাসপাতালগুলোতে জরুরি সেবা দেয়ার সুযোগ নেই।

অভিযোগ উঠছে যে স্বাস্থ্য কর্মকর্তারা প্রয়োজনীয় সেবা দিচ্ছেন না রোগীদের। একটি ভিডিওতে দেখা গেছে এক রোগী বাথরুমের মেঝেতে মৃত অবস্থায় পড়ে আছে।

তার আত্মীয়রা জানিয়েছেন, এটি এমার্জেন্সি বিভাগের মধ্যেকার ঘটনা। বৃহস্পতিবার ওই ভিডিও ভাইরাল হয়েছে। এতে ক্ষোভে ফেটে পড়েছেন দেশটির নাগরিকরা। তারা এর সঠিক তদন্ত চাইছেন জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছে।
ইতালির কার্ডারেলি হাসপাতালে ধারণ করা ওই ভিডিওতে আরো দেখা যায়, হাসপাতালের মধ্যে গাদাগাদি করে রোগীদের রাখা হয়েছে।

তাদের সবার কাছে যথাযথ চিকিৎসা উপকরণও নেই। ওই ভিডিওকে ‘দুঃখজনক’ জানিয়ে একটি ভিডিও বিবৃতি দিয়েছেন হাসপাতালের মহাসচিব গুসেপ লঙ্গো। তবে এটি কে রেকর্ড করেছে তা খুঁজে বের করতে আভ্যন্তরীণ তদন্তের ঘোষণা দেন।

ইতালিজুড়ে হাসপাতালগুলো গত এক সপ্তাহে ভরে উঠেছে। করোনার সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালগুলো তার ধারণ ক্ষমতার বেশি রোগীকে চিকিৎসা দিতে বাধ্য হচ্ছে। দেশটিতে করোনায় মৃতের সংখ্যাও বেড়েছে, বুধবার সেখানে এ রোগে প্রাণ হারান ৬২৩ জন। এ নিয়ে এখন পর্যন্ত এ ভাইরাসে দেশটিতে প্রাণ হারিয়েছেন ৪৩ হাজার মানুষ। বৃটেনের পর এটিই ইউরোপে সর্বোচ্চ।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা