আন্তর্জাতিক

করোনায় বিশ্বজুড়ে একদিনে সর্বোচ্চ সুস্থ হওয়ার রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে অব্যাহত রয়েছে করোনার তাণ্ডব। যেখানে প্রতিদিনই কয়েক লাখ মানুষ আক্রান্তের পাশাপাশি প্রাণ হারাচ্ছেন কয়েক হাজার ভুক্তভোগী। তার তুলনায় পিছিয়ে সুস্থতার সংখ্যা। তবে এবার একদিনেই ৫ লাখের বেশি রোগী করোনামুক্ত হয়েছেন। একদিনে এত সুস্থ এটাই প্রথম।

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ৪৩ হাজার ৪৩ জনের দেহে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ৩০ লাখ ৭৬ হাজার ৭৭০ জনে। নতুন করে ৯ হাজার ৬৬৯ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১২ লাখ ৯৮ হাজার ৫৯৬ জনে ঠেকেছে। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৩ কোটি ৭২ লাখ প্রায় ৪ হাজার ভুক্তভোগী। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় বেঁচে ফিরেছেন ৫ লাখ ৩৫ হাজার ১৩৭ জন রোগী।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৯টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই দীর্ঘ হয়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮ লাখ ৭৩ হাজার ৯৩৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২ লাখ ৪৮ হাজার ৫৮৫ জনের। সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৭ লাখ ২৭ হাজার ৯শ’ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ২৮ হাজার ৬৮৬ জনের।

প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ৫৭ লাখ ৮৩ হাজার ৬৪৭ জন মানুষ। মৃত্যু হয়েছে এক লাখ ৬৪ হাজার ৩৩২ জনের। চারে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে প্রায় ১৮ লাখ ৯৯ হাজার মানুষের দেহে। । এর মধ্যে প্রাণ ঝরেছে ৪২ হাজার ৯৬০ জনের। পাঁচে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ১৮ লাখ ৫৮ হাজারের বেশি। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৩২ হাজার ৩২ জন। ছয়ে থাকা স্পেনে ঊর্ধ্বমুখী সংক্রমণে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪ লাখ ৮৫ হাজার ছুঁতে চলেছে। প্রাণহানি ঘটেছে ৪০ হাজার ৪৬১ জনের।

দ্বিতীয় তরঙ্গে মহামারি গতি বাড়ছে যুক্তরাজ্যে। এমতাবস্থায় নতুন করে চার সপ্তাহের লকডাউন চলছে সেখানে। এখন পর্যন্ত সেখানে করোনা হানা দিয়েছে ১২ লাখ ৯০ হাজারের বেশি মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৫০ হাজার ৯২৮ জনের।

একইপথে ইউরোপের আরেক দেশ ইতালি। দ্বিতীয় দফায় ক্রমেই করোনা ভয়াবহ রূপ নেয়ায় শুক্রবার (৬ নভেম্বর) থেকে সেখানে লকডাউন জারি হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ১০ লাখ ৬৬ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৪৩ হাজার ৫৮৯ জনের। সুস্থতা লাভ করেছেন এক-তৃতীয়াংশ রোগী।

এদিকে, বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গতকাল বৃহস্পতিবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২৭ হাজার ১৯৮ জন মানুষ। এর মধ্যে ৩ লাখ ৪৪ হাজার ৮৬৮ জন সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে ৬ হাজার ১৪০ জনের।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা