আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নির্বাচনে হাউস অব রিপ্রেজেন্টেটিভ নির্বাচিত হলেন মৃত ব্যক্তি

আন্তর্জাতিক ডেস্ক : মহামরি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত অক্টোবরে মারা গিয়েছেন ডেভিড আন্ডাল নামে এক রিপাবলিকান নেতা। মঙ্গলবার নর্থ ডাকোটা অঙ্গরাজ্য থেকে মার্কিন প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) নির্বাচনে জয়ী হয়েছেন তিনি।মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের দলের সদস্য আন্ডাল চলতি বছরের শুরুর দিকে স্থানীয় এক প্রভাবশালী রিপাবলিকান নেতার বিরুদ্ধে প্রাথমিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়ী হন। সেসময় তাকে সমর্থন জনিয়েছিলেন গভর্নর ডগ বার্গামের মতো নেতারা।

নর্থ ডাকোটার নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, গত মঙ্গলবারের ভোটে ‘এইটথ ডিস্ট্রিক্ট’ থেকে আরেক রিপাবলিকান নেতা ডেভ নেহরিংয়ের সঙ্গে মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন আন্ডাল। ৫৫ বছর বয়সী এ নেতা গত ৫ অক্টোবর মারা যান। এর সপ্তাহখানেক আগেই করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের মধ্যে নর্থ ডাকোটা অঙ্গরাজ্যে প্রতি লাখে করোনায় আক্রান্তের হার সবচেয়ে বেশি। গত সপ্তাহের হিসাবে, সেখানে প্রতি এক লাখ মানুষের মধ্যে ১৫০ জনই করোনাভাইরাসে আক্রান্ত।

এদিকে, ডেভিড আন্ডলের মৃত্যুর পরপরই প্রশ্ন উঠেছিল, ৩ নভেম্বরের নির্বাচনে তিনি জিতে গেলে কী হবে? সেসময় নর্থ ডাকোটার অ্যাটর্নি জেনারেল ওয়েন স্টিনেজেম জানিয়েছিলেন, তেমন কিছু হলে আইন অনুসারে আন্ডালের পদত্যাগ বা অবসর দেখানো হবে। এরপর তার জায়গায় একই দলের আরেকজনকে নিয়োগ দেয়া হবে। যুক্তরাষ্ট্রে মৃত মানুষ নির্বাচনে জয়ী হওয়ার ঘটনা অবশ্য এটাই প্রথম নয়। ২০১৮ সালের নির্বাচনে নেভাদায় এক পতিতালয়ের মালিক মারা যাওয়ার পরেও ভোটে জিতেছিলেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা