আন্তর্জাতিক

এবার দলের কর্মী-সমর্থকদের ওপর ক্ষেপেছেন ট্রাম্পের ২ ছেলে

আন্তর্জাতিক ডেস্ক : ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র অভিযোগ করে বলেছেন, তাদের দল দুর্বল হয়ে পড়ছে। রিপাবলিকান সমর্থকদের উদ্দেশে টুইটারে তিনি লিখেছেন– ইচ্ছা ও লড়াই করার সক্ষমতা দেখানোর যথাযথ একটি প্ল্যাটফর্ম আছে তাদের। কিন্তু উল্টো দেখা যাচ্ছে, গণমাধ্যমের সামনে তারা মুষড়ে পড়ছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটের ফল নিয়ে চলমান অনিশ্চয়তার মধ্যে বাবার প্রতি রিপাবলিকানরা দৃঢ় সমর্থন দেখাতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন ডোনাল্ড ট্রাম্পের দুই ছেলে। নির্বাচনের পর দিন টুইটে তারা রিপাবলিকানদের ওপর ক্ষোভ প্রকাশ করেন।

হতাশ হবেন না। ডোনাল্ড ট্রাম্পই লড়াই করে যাবেন। বরাবরের মতো তারা কেবল দেখবেন! ট্রাম্পের আরেক ছেলে এরিক ট্রাম্প সমর্থকদের প্রতি উষ্মা প্রকাশ করে বলেছেন, কোথায় রিপাবলিকানরা! কিছুটা তো মেরুদণ্ড থাকা উচিত। এই জালিয়াতির বিরুদ্ধে লড়ো। এই সময়ে ভেড়া হয়ে থাকলে আমাদের ভোটাররা আপনাদের কখনই ভুলবে না।

নির্বাচনে জয়ের খুব কাছাকাছি চলে এসেছেন ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। এখন পর্যন্ত পাওয়া ৪৫ রাজ্যের ভোটে ইলেকটোরাল কলেজের মধ্যে ২৬৪টি গেছে তার ঘরে। প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি ভোট। ২৭০-এর সেই ম্যাজিক ফিগার থেকে আর মাত্র ছয়টি ইলেকটোরাল দূরে আছেন বাইডেন।

নিশ্চিত পরাজয় দেখে প্রলাপ বকছেন ট্রাম্প। ট্রাম্প ভোটে কারচুপির অভিযোগ তুলেছেন। প্রয়োজনে সুপ্রিমকোর্টে যাবেন বলেও হুমকি দিয়ে রেখেছেন তিনি। তার এ অবস্থান নিয়ে রিপাবলিকান পার্টির অনেকেই নাখোশ বলে জানিয়েছে।

জ্যেষ্ঠ রিপাবলিকানদের মধ্যে ইউটাহর সিনেটর মিট রমনি এবং মেরিল্যান্ডের গভর্নর ল্যারি হোগান প্রকাশ্যেই ট্রাম্পের সমালোচনা করেছেন। রিপাবলিকান প্রার্থী গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে বলেও মন্তব্য করেছেন তারা। রিপাবলিকান নেতাদের একটি বড় অংশ এখনও চুপ থাকায় ট্রাম্প সমর্থকদের মধ্যে ক্ষোভও বাড়ছে।

টুইটারে মাইক চেরনোভিচ নামে এক ট্রাম্প সমর্থক জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালির নীরবতার সমালোচনা করেন। তার পোস্টের প্রতিক্রিয়ায় ট্রাম্পের ছেলে ডোনাল্ড জুনিয়র ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নের দিকে চোখ থাকা নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। রিপাবলিকান পার্টি থেকে ২০২৪ সালে প্রার্থী হতে পারেন এমন ব্যক্তির মধ্যে কার্যত সবারই কোনো ধরনের ভূমিকা না দেখাটা খু্বই চমৎকার।সূত্র : বার্তা সংস্থা রয়টার্স।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা