আন্তর্জাতিক

পদত্যাগ করতে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

আন্তর্জাতিক ডেস্ক : পদত্যাগ করতে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ডেইলি স্টারের একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, পার্কিনসন রোগে আক্রান্ত হওয়ায় আগামী বছরই জানুয়ারি মাসে স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন পুতিন । পার্কিনসন রোগ হল একটি স্নায়বিক অসুস্থতা । ব্রেন ও মাথার পেশিরও কাজ করা বন্ধ করে দেয় এই রোগ। ফলে মাথা না কাজ করার পাশাপাশি হাত-পায়ে সমস্যা দেখা যায় রোগীর।

রাশিয়ার টেলিভিশনে প্রকাশিত কিছু ফুটেজে পুতিনের হাত-পা কাঁপতে দেখা যায়। । ফলে এটার থেকে স্পষ্ট যে তিনি একটি স্নায়ুরোগে ভুগছেন । জানা গেছে, ইতিমধ্যে পার্কিনসন রোগের চিকিৎসা নিচ্ছেন পুতিন। ফলে প্রেসিডেন্ট পদ ধরে রাখাটা বেশ চাপের এই মুহূর্তে।

শেষ ২০ বছর ধরে নিজের দাপট বজায় রেখেছেন পুতিন। ১৯৯৯ সালে পুতিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে রুশ প্রজাতন্ত্রের দায়িত্বভার গ্রহণ করেন। ২০০০ সালে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে তিনি জয়লাভ করেন। ২০০৪ সালে পুতিন ২য় মেয়াদে পুনরায় রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন।

তার এ মেয়াদ শেষ হয় ৭ মে, ২০০৮ সালে। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করেছেন তিনি। ২০১২ সাল থেকে এখন পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট পদে রয়েছেন পুতিন ।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা