আন্তর্জাতিক

তুরস্ককে নিষেধাজ্ঞার হুমকি ফ্রান্সের

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্ক ভিত্তিক বেশ কয়েকটি সংগঠন, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও রেস্টুরেন্টের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। এছাড়া ফ্রেঞ্চ মুসলিম নামে এক এনজিওর ওপরও আরোপ হতে পারে নিষেধাজ্ঞা। এর মালিক তুরস্কে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-ইয়েভস লে ড্রিয়ান বলেছেন, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান সরাসরি সহিংসতার ঘোষণা দিয়েছেন। তাই তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ফ্রান্স। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডেল ইস্ট মনিটর। জিন-ইয়েভস লে বলেন, বিদ্বেষ ও সহিংসতার ঘোষণা দিয়েছেন এরদোয়ান। প্রতিনিয়ত তিনি এসব প্রচার করছেন যা অগ্রহণযোগ্য। ফ্রান্স সরকার এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

গত ১৬ অক্টোবর প্যারিসের রাস্তায় শিক্ষক স্যামুয়েল প্যাটিকে আল্লাহু আকবর বলে হত্যা করেছিল এক তরুণ। কারণ, ওই শিক্ষক ক্লাসে মহানবীর কার্টুন দেখিয়ে মত প্রকাশের স্বাধীনতার ব্যাখ্যা দিয়েছিলেন। শিক্ষকের ওপর হামলাকারী আবদৌলখ নামের ওই তরুণ ঘটনাস্থলেই পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন।

এই হত্যাকাণ্ডের পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন যে, স্যামুয়েল পাটি নামের ওই শিক্ষককে খুন করার কারণ ইসলামপন্থীরা আমাদের ভবিষ্যত কেড়ে নিতে চায়, কিন্তু ফ্রান্স কার্টুন ছাপানো বন্ধ করবে না। ইসলাম ধর্ম বিশ্বজুড়ে সংকটে রয়েছে। এ ঘটনায় মুসলিম বিশ্বে ক্ষোভের ঝড় ওঠে। তুরস্কে অবস্থানরত ফ্রান্স রাষ্ট্রদূতকে তলব করা হয়।

ঘটনার পর এরদোয়ান ফ্রান্স প্রেসিডেন্টকে মানসিক রোগী হিসেবে আখ্যা দিয়ে বলেন, ম্যাক্রোর চিকিৎসা প্রয়োজন। এদিকে, ফ্রান্স পররাষ্ট্রমন্ত্রী বলেন, তুরস্ক শুধু ফ্রান্সকেই টার্গেট করছে না। তারা পুরো ইউরোপের সংহতিকে প্রশ্নবিদ্ধ করছে। কোনো যুক্তি ছাড়া এরদোয়ান ফ্রান্সের সমালোচনা করছেন। এর ফলে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা