আন্তর্জাতিক

অ্যারিজোনায় ভোট কেন্দ্রের বাইরে ট্রাম্প সমর্থকদের সশস্ত্র মহড়া

নিজস্ব প্রতিনিধি : মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্সে মেরিকোপা কাউন্টির একটি ভোট গণনা কেন্দ্রে ট্রাম্প সমর্থকরা অস্ত্র হাতে বিক্ষোভ করেছে। এ সময় একদল সমর্থক ভোট গণনা কেন্দ্রের ভেতরে ঢুকে পড়ে।

এরপর তাদেরকে বের করে আনা হয়। বিক্ষোভকারীরা ‘ভোট চুরি বন্ধ করতে হবে’ বলে স্লোগান দেয়। ট্রাম্পও এর আগে ভোট চুরির অভিযোগ এনেছেন।

কেন্দ্রের বাইরে রিপাবলিকান সমর্থক বিক্ষোভকারীরা অবস্থান নেয়ার পর ভোট গণনা বন্ধ করবে নাকি করবে না- এমন দ্বিধায় পড়ে কর্তৃপক্ষ। ট্রাম্পের পক্ষে পড়া ভোট ইচ্ছাকৃতভাবে গণনা করা হচ্ছে না বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ার পর ট্রাম্পের সমর্থকেরা ভোট গণনা কেন্দ্রের বাইরে অবস্থান নেয়। এ সময় তাদের অনেকের হাতে আধুনিক অস্ত্র ছিল।

অ্যারিজোনায় এখনও ভোট গণনা চলছে এবং জো বাইডেন প্রায় ২ শতাংশ ভোটে এগিয়ে রয়েছেন। অবশ্য এখনও কয়েক লাখ ভোট গণনা বাকি রয়েছে বলে জানা গেছে। এ কারণে এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না ফলাফল কার পক্ষে যাবে।

তবে মার্কিন গণমাধ্যম ফক্স নিউজ ও এসোশিয়েটেড প্রেস আরও আগেই তাদের নিজস্ব বিশ্লেষণের ভিত্তিতে ঘোষণা করেছে এই অঙ্গরাজ্যের ১১টি ইলেকটোরাল ভোট বাইডেনের ঝুলিতে যাবে। বাইডেন ২৬৪ ইলেকটোরাল ভোট পেয়েছেন বলে যে খবর বিশ্বব্যাপী প্রচারিত হচ্ছে তা অ্যারিজোনায় বাইডেনের বিজয় ধরে নিয়ে হিসাব করা হয়েছে। সূত্র : পার্সটুডে

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা