আন্তর্জাতিক

যে পাঁচ রাজ্যের ফলাফলে ঝুলে আছে আমেরিকার ভাগ্য

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ৫ টি বাদে অন্যসব অঙ্গরাজ্যের ফলাফল এরইমধ্যে ঘোষণা করা হয়েছে। তাতে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন এগিয়ে থাকলেও বাকি পাঁচ অঙ্গরাজ্যের ফলাফল পাওয়ার আগে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম।

আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা ও ফক্স নিউজ জানায়, এখন পর্যন্ত ৪৫টি অঙ্গরাজ্য থেকে পাওয়া ৪৭৮টি ইলেক্টোরাল কলেজের মধ্যে ২৬৪টি গেছে বাইডেনের ঘরে। প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪ টি ইলেক্টোরাল।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হওয়ার জন্য ৫৩৮টি ইলেক্টোরাল কলেজের মধ্যে লড়াই চলছে দুই প্রার্থীর। ছয়টি ইলেক্টোরাল পেলেও জয়ের ‘ম্যাজিক ফিগার’ ২৭০টি ইলেক্টোরাল পেয়ে যাবেন বাইডেন। সে জন্য বাকি পাঁচ অঙ্গরাজ্যের ফলের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে তাকে। এর মধ্যে যেকোনো একটিতে জয় পেলেই চলবে তার।

এখন পর্যন্ত ভোটের ফলাফল ঘোষণা করতে না পারা ৫ অঙ্গরাজ্য হলো-জর্জিয়া, নেভাদা, নর্থ ক্যারোলিনা, পেনসিলভানিয়া ও আলাস্কা। রাজ্যগুলোতে মোট ইলেক্টোরাল কলেজ রয়েছে ৬০টি।

যুক্তরাষ্ট্রের ভোট নিয়ে বার্তা সংস্থা এপি থেকে প্রাপ্ত তথ্য তুলে ধরে আল-জাজিরার হিসেবে বলা হয়েছে, অঙ্গরাজ্য পাঁচটির চারটিতেই এগিয়ে ট্রাম্প। একটিতে এগিয়ে বাইডেন।

জর্জিয়া : অঙ্গরাজ্যটিতে রয়েছে ১৬টি ইলেক্টোরাল। সেখানে শতভাগ ভোট গণনা হয়েছে। তাতে দেখা যাচ্ছে ৪৯.৬২ শতাংশ ভোট নিয়ে এগিয়ে ট্রাম্প, আর বাইডেন পেয়েছেন ৪৯.১৫ শতাংশ। এখন আনুষ্ঠানিক ঘোষণার পালা।

নেভাদা : এই অঙ্গরাজ্যে ইলেক্টোরাল ৬টি। ৭৪.৭৬ শতাংশ ভোট গণনায় দেখা যাচ্ছে ৪৯.৩৩ শতাংশ নিয়ে এগিয়ে বাইডেন। ৪৮.৬৯ শতাংশ নিয়ে খুব কাছাকাছি রয়েছেন ট্রাম্প।

নর্থ ক্যারোলিনা : ১৫ ইলেক্টোরালের এই অঙ্গরাজ্যেও ভোট গণনা শতভাগ হয়েছে। এর মধ্যে ৫০.০৯ শতাংশ নিয়ে এগিয়ে ট্রাম্প; বাইডেন পেয়েছেন ৪৮.৬৯ শতাংশ ভোট।

পেনসিলভানিয়া : গুরুত্বপূর্ণ এই অঙ্গরাজ্যে ইলেক্টোরাল ২০টি। এখানে ৮৬.৭২ শতাংশ ভোট গণনা শেষে দেখা যাচ্ছে, ৫০.৭২ শতাংশ ভোট নিয়ে এগিয়ে ট্রাম্প, বাইডেন পেয়েছেন ৪৮.১৩ শতাংশ ভোট।

আলাস্কা : মাত্র তিনটি ইলেক্টোরাল। অর্ধেকের কিছু বেশি ভোট গণনায় দেখা যাচ্ছে, ৬৫.১১ শতাংশ নিয়ে অনেক এগিয়ে ট্রাম্প। বাইডেন পেয়েছেন মাত্র ৩৩.৫১ শতাংশ ভোট।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা