আন্তর্জাতিক

ইতিহাসে প্রথম রূপান্তরিত লিঙ্গের সিনেটর পেলো মার্কিনরা

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিনিদের কাছে ঐতিহাসিক একটি দিন হয়ে রইল এ বছরের ৪ নভেম্বর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এদিনই দেশটির ইতিহাসে প্রথম রূপান্তরিত লিঙ্গের সিনেটর নির্বাচিত হলেন সারাহ ম্যাকব্রাইড।

তিনি ডেলাওয়ার প্রদেশ থেকে সিনেটে যাচ্ছেন। নিজ রাজ্যের লিঙ্গ বৈষম্যবিরোধী লড়াই ও অধিকার আদায়ের আন্দোলনে তিনি সবসময়ই ছিলেন সামনের সারিতে। এ খবর দিয়েছে সিএনএন।

খবরে জানানো হয়, সারাহ ম্যাকব্রাইড বারাক ওবামার সময়ে হোয়াইট হাউজে ইন্টার্ন করেছিলেন। ২০১৬ সালে ডেমোক্রেট পার্টির কনভেনশনে প্রথম রূপান্তরিত লিঙ্গের মানুষ হয়ে তিনি বক্তব্য রাখেন। জাতীয় মানবাধিকার প্রচারের প্রেস সেক্রেটারি হিসেবেও তিনি কাজ করেছেন। নির্বাচনে তিনি পরাস্ত করেছেন রিপাবলিকান দলের প্রার্থী জোসেফ ম্যাককোলেকে।

উইলমিংটন থেকে পেনসিলভেনিয়া সীমান্ত পর্যন্ত এই কাউন্টির বিস্তৃতি রয়েছে। ১৯৭৬ সাল থেকে এই জেলায় জয় পেয়ে আসছেন ডেমোক্রেট প্রার্থী হ্যারিস ম্যাকডোনাল্ড। ডেলওয়ারের ইতিহাসে তিনিই সবচেয়ে বেশিদিন সিনেট সদস্য থাকার কৃতিত্ব অর্জন করেছেন। সেই ম্যাকডোনাল্ডও সারাহর পক্ষে প্রচারণা চালিয়েছলেন।

ফলে বড় জয় পেয়েছেন সারাহ। তিনি পেয়েছেন ৭৩ শতাংশ ভোট। তিনি শুধু যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম রূপান্তরিত লিঙ্গের সিনেটর নন তিনি ডেলাওয়ারের প্রথম এলজিবিটিকিউ সম্প্রদায়ের সিনেটর। জয়ের পর একটি টুইট করেছেন সারাহ। এতে তিনি বলেন, আমি এদেশের এলজিবিটিকিউ সম্প্রদায়ের নতুনদের বলতে চাই, মার্কিন গণতন্ত্রে তাদের জন্য বিশাল জায়গা রয়েছে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা