আন্তর্জাতিক

হোয়াইট হাউসে কয়টি রুম? ভেতরে কি কি আছে?

আন্তর্জাতিক ডেস্ক : গোটা বিশ্ব তাকিয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিকে। আর নির্বাচনের সঙ্গে সঙ্গে বারবারই সবার মনে একটা প্রশ্ন জাগে কে হচ্ছেন হোয়াইট হাউসের বাসিন্দা।

২০২০ সালের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন জোসেফ রবিনেট বাইডেন, জুনিয়র।

বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্য থেকে নির্বাচিত সিনিয়র সিনেটর। তিনি ২০০৮ সালের মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির পক্ষ থেকে ভাইস-প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি বারাক ওবামার সঙ্গে ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং ২০০৮ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেছেন।

হোয়াইট হাউস নিয়ে সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই। একটু লক্ষ্য করলেই দেখা যায় কেউ যুক্তরাষ্ট্রে গেলে প্রায় সবাই অবশ্যই হোয়াইট হাউস দেখতে যান। কিন্তু বাইরে থেকে ছবি তুললেও ভেতরটা সবার দেখা হয় না।

অনেকেই হয়ত ভাবেন বাড়িটার নাম হোয়াইট হাউস কেন? কারণ, ১৮১২ সালে সংঘঠিত হয় ইংল্যান্ড-আমেরিকা যুদ্ধ। যুদ্ধ চলাকালে ১৮১৪ সালের ২৪ আগস্ট ব্রিটিশ সেনাবাহিনী হোয়াইট হাউস জ্বালিয়ে দেয়।

এরপর বিল্ডিংয়ের ছোট একটি অংশ শুধু অবশিষ্ট ছিল। বিল্ডিংটির বিভিন্ন জায়গায় তখন আগুন ও ধোঁয়ার দাগ ঢাকতে এর দেয়ালে সাদা রং দেওয়া হয়। সেই থেকে মূলত একে ‘হোয়াইট হাউস’ বলা শুরু হয়। হোয়াইট হাউসের মোট রুমের সংখ্যা ১৩২ টি। হোয়াইট হাউসে রয়েছে ফ্যামেলি থিয়েটার, যেখানে ৪২ জন একসঙ্গে সিনেমা দেখতে পারেন।

আলোচিত এই ভবনটিতে প্রেসিডেন্টের বেডরুম ও অফিস ছাড়াও বিশ্বের সব ধরনের উন্নত প্রযুক্তি সুবিধা, বাচ্চাদের খেলার জায়গা, ফার্স্ট লেডির সাজ-গোজের আলাদা রুম, গেম রুম, জিম, খাবার খাওয়ার জন্য একাধিক ডাইনিং রুম ও চায়না রুম রযেছে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা