আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ক্ষমতার পালাবদল হয় যেভাবে

সান নিউজ ডেস্ক : মাত্র একদিন আগেই অনুষ্ঠিত হয়েছে মার্কিন নির্বাচন। বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন ডেমোক্র্যাটিক দলের প্রার্থী জো বাইডেন। এবার হোয়াইট হাউসে আসিন হবেন তিনি।

বারাক ওবামা প্রেসিডেন্ট থাকাকালিন ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন জো বাইডেন। তবে এবার আর ভাইস প্রেসিডেন্ট নন দেশটির সরাসরি রাষ্ট্র প্রধানের দায়িত্ব পালন করবেন তিনি।

প্রতি চার বছর পর প্রেসিডেন্ট নির্বাচন হয় যুক্তরাষ্ট্রে, নতুন প্রেসিডেন্ট আসেন, পুরোনো প্রেসিডেন্ট বিদায় নেন। কিন্তু, এই যাওয়া আসার মাঝখানের সময়টায় কি ঘটে? কিভাবে হয় ক্ষমতা ও দায়িত্বের হাত বদল?

আমেরিকান গণতন্ত্রের একটা মূল দিক হলো শান্তিপূর্ণ ক্ষমতার হস্তান্তর। মার্কিন সংবিধানেই এটা বলা আছে যে, নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার নির্বাচন হতে হবে, আর প্রেসিডেন্ট শপথ নেবেন জানুয়ারির ২০ তারিখ। ফলে নতুন সরকারে যারা আসবেন তাদের জন্য তৈরি হবার সময় হচ্ছে মাত্র ৭০ দিনের মতো। আর এই যে পরিবর্তনটা হয় তা শুধু দুজন লোকের মধ্যে সীমিত থাকে না।

নির্বাচিত দলের প্রতিনিধিরা নির্বাচনের কয়েক দিনের মধ্যেই ঠিক করেন কে হবেন দেশটির পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী এবং কে হবেন এটর্নি জেনারেল । কি কি বিষয় নিয়ে তাদের কাজ করতে হবে। এ সমস্ত বিষয়গুলো নির্ধারণ করা হয় এই ৭০ দিনের মধ্যেই।

হোয়াইট হাউস পরিচালনার বিশাল আমলাতন্ত্র আছে। কিন্তু এর সর্বোচ্চস্তরে ফেডারেল সরকারের যে দুই হাজার পদ আছে - একজন নতুন প্রেসিডেন্ট এসেই এতে পরিবর্তন আনেন। এটা অনেকটা বিরাট কর্পোরেশনের মতো। এই দুই হাজার পদে যখন নতুনরা আসবেন ঠিক তখনই পেছনের দরজা দিয়ে পুরনো দু হাজার ম্যানেজার বেরিয়ে যাবেন।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা