আন্তর্জাতিক

মিশিগানে মামলা করার কথা জানাল ট্রাম্প শিবির

আন্তর্জাতিক ডেস্ক : মিশিগানের বেশ কয়েকটি কাউন্টিতে ডোনাল্ড ট্রাম্প এর নির্বাচনী কর্মীদের উপস্থিতি এবং অধিকার প্রয়োগে বাধা দেয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগে ইতোমধ্যে রাজ্যটির আদালতে মামলা দায়ের করেছে ট্রাম্প শিবির।

মামলায় মিশিগানের ভোট গণনায় স্থগিতাদেশ প্রার্থনা করা হয়েছে।

১৬ ইলেকটোরাল কলেজ ভোট থাকা মিশিগানে শুরু থেকেই এগিয়ে ছিলেন রিপাবলিকান প্রার্থী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে উইসকনসিনের মতো এ অঙ্গরাজ্যেও চমক দেখাতে চলেছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। আর তাই আনুষ্ঠানিক ঘোষণা আসা এখনও বাকি থাকলেও আদালতের দ্বারস্থ হয়েছে ট্রাম্পের নির্বাচনী দল।

রাজ্যটিতে এখন পর্যন্ত প্রায় ৯৬ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৪৯ দশমিক ৪ শতাংশ ভোট নিয়ে এগিয়ে আছেন বাইডেন। আর ট্রাম্পের দখলে আছে ৪৯ দশমিক ১ শতাংশ ভোট।

ট্রাম্পের নির্বাচনী দলের ম্যানেজার বিল স্টিপেইনের অভিযোগ, মিশিগান রাজ্যের বেশ কয়েকটি কাউন্টির ভোট গণনার সময় ট্রাম্প শিবিরের কর্মীদের উপস্থিত হতে দেওয়া হয়নি। একই সঙ্গে আইনগত বেশ কয়েকটি অধিকার প্রয়োগের সুযোগ থেকেও বঞ্চিত করা হয়েছে। এজন্য অঙ্গরাজ্যটির মিশিগান ক্লেইম কোর্টে মামলা দায়ের করা হয়েছে।

বিল স্টিপেইন এক বিজ্ঞপ্তিতে বলেন, মিশিগানে যেহেতু ভোট গণনা চলছে রাজ্যটিতে প্রেসিডেন্ট পদের প্রতিযোগিতা খুবই শক্ত হচ্ছে। যেমনটা আমরা আগে থেকেই জানতাম। মিশিগান আইন অনুযায়ী নির্ধারিত থাকার পরেও প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী কর্মীদের বিভিন্ন কাউন্টির ব্যালট উন্মুক্ত করা এবং গণনার সময় যথাযথ অনুপ্রবেশ করতে দেওয়া হয়নি। এজন্য আমরা আমাদের প্রবেশাধিকার নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত পরবর্তী ভোট গণনা স্থগিত রাখার আবেদন করে মিশিগান ক্লেইম কোর্টে মামলা দায়ের করেছি।

মামলায় পুনরায় ভোট গণনার আবেদনও করা হয় বলে জানান বিল।

তিনি বলেন, আমাদের প্রবেশ ব্যতীত যেসব ভোট গণনা করা হয়েছে সেগুলো পুনরায় যাচাই করার জন্য আমরা আবেদন করেছি। মিশিগানসহ অন্য সব জায়গায় বৈধ ভোট গণনা নিশ্চিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বদ্ধপরিকর।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা