আন্তর্জাতিক

ট্রাম্প নাকি বাইডেন ফয়সালা হবে আদালতে!

সান নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে যে দুঃস্বপ্নের আশঙ্কা করছিলেন অনেকে, অবশেষে সেটিই এখন বাস্তবের দিকে এগুচ্ছে। ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বলেছেন, তিনি জয়ের পথে আছেন। আর রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প কোন প্রমাণ ছাড়াই ভোট চুরি আর প্রতারণার অভিযোগ তুলেছেন।

এভাবে চললে শেষ পর্যন্ত ফলাফল আদালতে গড়াতে পারে এবং পরাজিত প্রার্থীর সমর্থকরা ক্ষুব্ধ হয়ে ওঠার ব্যাপক সম্ভাবনা রয়েছে। যদিও চূড়ান্ত ফল আসেনি, কিন্তু এটি পরিষ্কার যে নির্বাচনের পরও যুক্তরাষ্ট্র এখনো একটি চরম বিভক্ত জাতি হিসেবেই থাকছে।

আমেরিকান ভোটাররা একদিকে ট্রাম্পকে শক্তভাবে প্রত্যাখ্যানও করেননি, আবার তার আশানুযায়ী ব্যাপক কোন সমর্থনও দেননি। এই নির্বাচনে যেই জয়ী হোন না কেন, রাজনৈতিক যুদ্ধ চলতেই থাকবে।

অনেক রাজ্যে এখনো ভোট গণনা চলছে এবং অনেকগুলো সুইং স্টেটে এখনো ফল ঘোষণা করা হয়নি। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেন- দুজনই দাবি করেছেন যে তারা জয়ের পথে আছেন।

প্রেসিডেন্ট হওয়ার পথে ২৭০টি ইলেক্টোরাল ভোটের লড়াইয়ে এখন পর্যন্ত জো বাইডেন পেয়েছেন ২৩৮টি আর ডোনাল্ড ট্রাম্প ২১৩টি। তবে এ নির্বাচনের ফল সম্ভবত নির্ধারিত হবে লাখ লাখ পোস্টাল ব্যালট গণনার পরেই। তীব্র লড়াই চলছে ব্যাটলগ্রাউণ্ড পেনসিলভানিয়া, মিশিগান ও উইসকনসিনে। ফল জানতে কয়েকদিন সময়ও লাগতে পারে।

এদিকে হোয়াইট হাউজে এক বক্তৃতায় কোনো প্রমাণ ছাড়াই নিজেকে জয়ী ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি পোস্টাল ভোট প্রতারণার অভিযোগ করে তা নিয়ে তিনি সুপ্রিম কোর্টে যাওয়ারও চ্যালেঞ্জ দিয়েছেন। তবে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স আগেই কোনো জয় ঘোষণা করতে রাজী হননি এবং বলেছেন সব বৈধ ভোট গণনা করা হবে।

অন্যদিকে বাইডেন ক্যাম্পেইন টিম গণনার অপেক্ষায় থাকা পোস্টাল ভোট নিয়ে বৈধতার যে অভিযোগ তুলেছেন ডোনাল্ড ট্রাম্প তাকে ‘নজিরবিহীন ও অসত্য’ আখ্যায়িত করেছে। ডেলাওয়ারে বাইডেন তার সমর্থকদের বলেছেন শেষ ভোট গণনা না হওয়া পর্যন্ত সব শেষ হয়ে যায়নি এবং তিনি জয়ের পথে আছেন।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা