আন্তর্জাতিক

চতুর্থবারের মতো হাউজ অব রিপ্রেজেনটেটিভ বাংলাদেশি আবুল খান

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে চতুর্থবারের মতো হাউজ অব রিপ্রেজেনটেটিভ নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী বাংলাদেশি বংশোদ্ভুত আবুল খান। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে ভোট গণনায় বিজয় লাভের পর এক ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান। এ সময় তার সহকর্মী, সীব্রুক ও হ্যামটন ফলসের বাসিন্দাদের ধন্যবাদ জানিয়েছেন।

পিরোজপুরের সন্তান আবুল খান জানান, তিনি এমন একটি এলাকায় বসবাস করছেন যেখানে কোনো বাঙালি নেই। ভারতীয় বা দক্ষিণ এশিয়ান লোকদেরও দেখা মেলে না। শ্বেতাঙ্গদের সংখ্যাই বেশি। বিবর্ণ হলেও তার ওপর ভালোবাসায় রয়েছে সবার। এ কারণে তিনি বারবার ওই এলাকা থেকে নির্বাচিত হন।

২০১২ সালে তিনি প্রথম বিজয় লাভ করেন ওই এলাকা থেকে। ২০১৪ সালের নির্বাচনে তিনি প্রার্থী হননি। তবে ২০১৬ এবং ২০১৮ সালে নির্বাচন করে আবার নির্বাচিত হন। গতকাল মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে চতুর্থবারের মতো হাউজ অব রিপ্রেজেনটেটিভ নির্বাচিত হন।

সীব্রুক ও হ্যামটন ফলসের যেসব নাগরিক তার নির্বাচনী প্রচারের জন্য তৈরি ক্যাম্পেইন সাইন ব্যবহারের সুযোগ দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আবুল খান।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা