আন্তর্জাতিক

আমেরিকার ভাগ্য নির্ধারণ মঙ্গলবার

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার ভাগ্য নির্ধারণ হবে মঙ্গলবার (৩ নভেম্বর)। অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। কে হবেন পরবর্তী প্রেসিডেন্ট? ডোনাল্ড ট্রাম্প নাকি জো বাইডেন? শেষ মুহূর্তে চলছে, তারই চুলচেরা বিশ্লেষণ। লড়াই যে হাড্ডাহাড্ডি হবে তা বোঝা যাচ্ছে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই প্রার্থীর নির্ঘুম প্রচারণায়। নির্বাচনের একদিন আগে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীই প্রচারণা চালিয়েছেন ঝুলন্ত অঙ্গরাজ্যগুলোতে।

দুই প্রার্থী থেকে শুরু করে দুই দলের সমর্থকরাও আছেন স্নায়ু চাপে। রোববার (১ নভেম্বর) নর্থ ক্যারোলাইনা ও মিশিগানসহ আরও কয়েকটি অঙ্গরাজ্যে প্রচারণায় অংশ নেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনী রাতে বিজয় ঘোষণার পরিকল্পনা তার নেই।

যদিও এর আগে তিনি বলেছিলেন, বাইডেন থেকে এগিয়ে থাকলেই তিনি বিজয় ঘোষণা করবেন। আর নির্বাচনের পর ব্যালট গণনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন।

এদিন নিজ জন্মস্থান পেনসিলভেনিয়ায় প্রচারণা চালিয়েছেন ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। টেক্সাসে তার সমর্থকদের রিপাবলিকানরা নাজেহাল করায়, তাদের উৎসাহিত করে ট্রাম্পের টুইটের কড়া সমালোচনা করেন বাইডেন।

শনিবার ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, টেক্সাসের হাইওয়েতে ট্রাম্পের পতাকাবাহী অনেক গাড়ি বাইডেনের সাইনযুক্ত একটি বাসকে ঘিরে রেখে নাজেহাল করে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের এ ঘটনার তদন্ত করছে গোয়েন্দা সংস্থা এফবিআই।

সান নিউজ/এস

#যুক্তরাষ্ট্র #ট্রাম্প #বাইডেন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা