আন্তর্জাতিক

নির্বাচনে হেরে গেলেও ক্ষমতা ছাড়বেনা ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ভোট মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত হবে। গোটা পৃথিবীর কোটি মানুষের চোখ এখন মার্কিন নির্বাচনের দিকে। সবার চোখে মুখে একই প্রশ্ন, কে হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট? পাশাপাশি আরও একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তা হলো ট্রাম্প যদি হেরে যান, তাহলে কি তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছাড়বেন?

মার্কিন সংবাদ মাধ্যমগুলো বলছে, যুক্তরাষ্ট্রের বেশির ভাগ মানুষ আশঙ্কা করছেন, প্রেসিডেন্ট নির্বাচনের পর সহিংসতা ছড়িয়ে পড়তে পারে। কয়েকটি মার্কিন সংবাদমাধ্যমের জরিপে এই তথ্য উঠে এসেছে।

সেখান জনগণের এমন ভাবনার কারণ হলো, প্রেসিডেন্ট ট্রাম্প বেশ কয়েকবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বলেছেন, তিনি নির্বাচনে হেরে গেলেও শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছাড়বেন না।

দেশটির সংবাদমাধ্যমের জরিপের ফলাফল অনুযায়ী, প্রতি চারজনের মধ্যে তিনজন মার্কিন নাগরিক মনে করছেন, নির্বাচনের পর সহিংসতা ছড়িয়ে পড়বে। কেউ কেউ মনে করছেন, ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের কাছে হেরে গেলেও শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছেড়ে দেবেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যদি এমনটি হয়, তাহলে তা হবে এক ঐতিহাসিক ঘটনা। কারণ নিকট অতীতে এমন ঘটনার মুখোমুখি হয়নি মার্কিন জনগণ।

চরম উত্তেজনার এই নির্বাচনে প্রতিপক্ষের লোকজনকে বাধা দেওয়ারও অভিযোগ উঠেছে। প্রচারণায় যাওয়ার পথে প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনকে বাধা দেওয়ার চেষ্টা করেছেন ট্রাম্প সমর্থকরা। ফলে বাইডেন টেক্সাসে তার নির্ধারিত সমাবেশ করতে পারেননি।

জানা যায়, নির্বাচনী প্রচারণায় টেক্সাসের অস্টিন যাওয়ার পথে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে বহনকারী বাস ঘিরে বাধা দেওয়ার চেষ্টা করেছে ট্রাম্প সমর্থকরা। এ সময় বাইডেনের সহযোগীরা জরুরি নাম্বার ৯১১-তে ফোন করে পুলিশি সহায়তা চান। ঘটনার পরে তদন্ত শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

দোদুল্যমান রাজ্যগুলোতে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন ট্রাম্প-বাইডেন। মূলত এই রাজ্যগুলোর ভোটই প্রেসিডেন্ট নির্বাচনে বেশি প্রভাব ফেলে।

বৈশ্বিক স্বার্থে ইউরোপের অনেক দেশই চাচ্ছে না ট্রাম্প আবার ক্ষমতায় আসুক। তাছাড়া বিশ্বের অন্যান্য দেশও পরোক্ষভাবে ট্রাম্পের পুনরায় ক্ষমতায় আসা পছন্দ করছে না। আন্তর্জাতিকভাবে স্বীকৃতি রাজনৈতিক বিশ্লেষক ও গবেষকরা মনে করেন, ট্রাম্পের আমলে বর্ণবাদ ও জাতিবিদ্বেষ বিশ্ব সম্প্রীতিকে ক্ষতিগ্রস্ত করেছে।

২০১৬ সালের নির্বাচনে পুতিন প্রশাসনের সহযোগিতায় জিতেছিলেন ট্রাম্প- এমন বিতর্ক রয়ে গেছে এতদিনেও। একে রাশিয়ার জন্য লাভজনক বলে মনে করে রুশরা।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা