আন্তর্জাতিক

দীপাবলির উৎসবে আতশবাজিতে নিষেধাজ্ঞা মমতা সরকারের

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের তাণ্ডবে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সংক্রমণের কথা চিন্তা করে দুর্গাপূজায় কঠোর বিধি-নিষেধ প্রয়োগ করেছিলেন কলকাতা হাইকোর্ট। ফলে করোনা সুনামি নিয়ে চিকিৎসকরা যে আশঙ্কা করেছিল তা অনেকটাই কেটে গেছে।

সামনে কালীপূজায় অতীতের ন্যায় দীপবলির উৎসবে আতশবাজি না জ্বলাতে রাজ্যে বিধি-নিষেধ আরোপ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার। আতশবাজি জ্বলবে কি জ্বলবে না তা নিয়ে আদালতের কোনো রায় দেওয়ার আগেই রাজ্যেরবাসীকে আতশবাজি না জ্বালানোর আহ্বান জানালো মমতার সরকার।

মঙ্গলবার ( ৩ নভেম্বর) প্রশাসনিক ভবন নবান্নে কালীপূজার বিধি-নিষেধ নিয়ে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে রাজ্যেবাসীদের এবছর করোনা কারণে আতশবাজি না জ্বালানোর অনুরোধ করেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, এবার দীপাবলি ও কালীপূজায় আতশবাজি পোড়াবেন না। সংযত, শান্তিপূর্ণভাবে পূজা করুন। দুর্গাপূজায় যেভাবে সরকারকে সহযোগিতা করেছিলেন সেভাবেই দীপাবলি উদযাপন করুন। পাশাপাশি মণ্ডপে ভিড় নয় এবং প্রতিমা নিরঞ্জনে কোনো শোভাযাত্রা নয় বলে জানিয়ে দেওয়া হয় রাজ্য সরকারের তরফে।

মুখ্যসচিব আরও বলেন, বর্তমানে রাজ্যের যা করোনা পরিস্থিতি সেখানে বেশিরভাগ করোনারোগী শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন। সেই পরিস্থিতিতে আতশবাজি জ্বালানোর অর্থ বায়ুদূষণ, যা থেকে আরও পরিস্থিতি খারাপ হবে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা